শহরে ঘুরছে ভালুক, জাপানে বন্ধ প্রায় ১০০ স্কুল!

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ০৮:১৫আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:১৫

জাপানের একটি শহরের রাস্তায় গত তিন দিন ধরে একটি ভালুক ঘুরে বেড়াতে দেখায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার (৮ জুন) শহরের প্রায় ১০০টি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রাণীটির খোঁজে পুরো এলাকায় ডজন খানেক শিকারি ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

টোকিওর উত্তরে অবস্থিত শহর উতসুোনোমিয়া। গত শনিবার থেকে শহরটিতে ১০ বারেরও বেশি ভালুক দেখার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন সব মিলিয়ে ৯৪টি পাবলিক প্রাথমিক ও জুনিয়র হাইস্কুল বন্ধের নির্দেশ দেয়। ভালুকটিকে এমনকি একটি বিপণিবিতানেও ঘুরতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শহরের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, যেসব এলাকায় ভালুক দেখা গেছে, সেসব জায়গায় আমাদের গাড়ি পাঠানো হয়েছে যাতে মানুষ সচেতন হতে পারে। আমরা সবাইকে ঘরের ভেতরে বা গাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করছি।

তিনি আরও জানান, প্রাণীটিকে খুঁজে বের করতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি ডজন খানেক শিকারি মাঠে নেমেছেন। তবে সব মিলিয়ে একটি ভালুকই ঘুরছে নাকি একাধিক ভালুক রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাপানে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে শহরাঞ্চলে ভালুকের মুখোমুখি হওয়া এবং আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত বছর দেশটিতে ভালুকের কামড়ে রেকর্ড ১৩ জনের মৃত্যু হয়েছে। শীতকালীন ঘুম থেকে ক্ষুধার্ত অবস্থায় ভালুকগুলো লোকালয়ে বেরিয়ে আসায় এই হামলার ঘটনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত এক বছরে জাপান জুড়ে ভালুক দেখার ঘটনা ৫০ হাজার ছাড়িয়ে গেছে, যা আগের দুই বছরের রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি। অথচ ৫ লাখ ১০ হাজার জনসংখ্যার উতসুোনোমিয়া শহরে গত বছর মাত্র দুটি ভালুক দেখার অসমর্থিত খবর পাওয়া গিয়েছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
১০ কোটি রুপি বিনিয়োগে রিটার্ন ১ লাখ কোটি, ‘টাইটান’ কর্পোরেশনের অবিশ্বাস্য গল্প
‘একা হয়ে পড়ার’ সতর্কবার্তায় কি ইরানে হামলা থামালেন নেতানিয়াহু
শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা
সর্বশেষ খবর
জামালপুরে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
জামালপুরে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
চিনি কি সত্যিই স্বাস্থ্যের জন্য ‘বিষ’
চিনি কি সত্যিই স্বাস্থ্যের জন্য ‘বিষ’
স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর ৫টি কার্যকর কৌশল
স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর ৫টি কার্যকর কৌশল
১০ কোটি রুপি বিনিয়োগে রিটার্ন ১ লাখ কোটি, ‘টাইটান’ কর্পোরেশনের অবিশ্বাস্য গল্প
১০ কোটি রুপি বিনিয়োগে রিটার্ন ১ লাখ কোটি, ‘টাইটান’ কর্পোরেশনের অবিশ্বাস্য গল্প
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
খুলছে নতুন দিগন্ত, আসছে ইসলামী সঞ্চয়পত্র
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু
পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু