ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ২৩:৩২ আপডেট : ১২ জুলাই ২০২৬, ২৩:৩২

ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। নিজের বার্ধক্য ভাতা তুলতে ব্যাংকের কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়েছিলেন ৮২ বছর বয়সী বৃদ্ধ কামেশ্বর মিশ্র। কিন্তু ভাতার টাকা তোলার পর নিজের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতেই তার চোখ ছানাবড়া! সেখানে জমা দেখাচ্ছে ৭৫৯ কোটিরও বেশি রুপি। শুধু তা-ই নয়, তার সঙ্গে থাকা তার প্রতিবন্ধী ছেলের অ্যাকাউন্টেও ঠিক একইভাবে জমা হয়েছে বিপুল পরিমাণ টাকা। দুই অ্যাকাউন্ট মিলিয়ে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি।

পেশায় কবি কামেশ্বর মিশ্র ও তার পরিবারের সদস্যরা জানান, রবিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের দেওয়া বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ছেলের ভাতা তুলতে তারা সিএসসি সেন্টারে যান। টাকা তোলার পর ব্যালেন্স চেক করতে গিয়ে দেখা যায়, কামেশ্বরের অ্যাকাউন্টে রয়েছে ঠিক ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ (প্রায় ৭৫৯ কোটি) রুপি। এই অপ্রত্যাশিত ও বিপুল অঙ্কের টাকা দেখে হতভম্ব হয়ে পড়েন কামেশ্বর মিশ্র ও সিএসসি সেন্টারের অপারেটর।

কী কারণে অ্যাকাউন্টে এত টাকা জমা হলো, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষের কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এমন কাল্পনিক সংখ্যা পর্দায় ভেসে উঠেছে। তবে এখন পর্যন্ত ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

কামেশ্বর মিশ্র বলেন, আমি বুঝতেই পারছি না কীভাবে এত টাকা আমাদের অ্যাকাউন্টে এলো। আমি বিষয়টি সবার সামনে এনেছি যাতে কর্মকর্তারা ব্যালেন্স যাচাই করে যেকোনও ভুল সংশোধন করতে পারেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
সর্বশেষ খবর
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন