ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ১৪:২০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৯:২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে চার দিনের সামরিক সংঘাত আর বিস্তৃত হয়নি, কারণ ইসলামাবাদ ইসরায়েলকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল; এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নোরিন নিয়াজি। তবে নিজের এ দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি।

শনিবার (১৯ জুলাই) একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে নোরিন নিয়াজি দাবি করেন, ওই সামরিক সংঘাতের উদ্দেশ্য ছিল পাকিস্তানের সামরিক নেতৃত্বের ভাবমূর্তি শক্তিশালী করা।

তিনি আরও অভিযোগ করেন, এই অভিযান ছিল পাকিস্তানের সামরিক নেতৃত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ‘আঁতাতের ফল’। তার ভাষ্য, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছিল বলেই ‘ইসরায়েলের অনুরোধে’ ভারত সংঘাত আরও বাড়ায়নি।

নোরিন নিয়াজি বলেন, আপনার কী মনে হয়? ভারত, যা একটি বড় দেশ, ১০ মে পাকিস্তানের হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম ছিল না? তারা পারত। কিন্তু কোনও সমঝোতার কারণে ভারত ইচ্ছাকৃতভাবে কঠোর জবাব দেয়নি।

নোরিন নিয়াজির এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও দেশটির তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আজমা বুখারি।

তিনি বলেন, নোরিন নিয়াজির বক্তব্য তার ভাই ইমরান খানের মানসিকতারই প্রতিফলন। খানের পরিবার সবসময়ই পাকিস্তানের অর্জনে অস্বস্তি বোধ করেছে। জাতীয় স্বার্থবিরোধী এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।

আজমা বুখারি আরও বলেন, মারকা-ই-হকে পাকিস্তানের সাফল্য পুরো বিশ্ব স্বীকার করেছে। নরেন্দ্র মোদির সমর্থনে নোরিন নিয়াজির মন্তব্য শুধু লজ্জাজনকই নয়, বরং অত্যন্ত নিন্দনীয়।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্বকাপের বলসহ ৭০% ফুটবল আসে যে শহর থেকে
ইরানের বিরুদ্ধে মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
সর্বশেষ খবর
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা