শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১৬:২৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬:২৮

মেডিক্যালে ভর্তির পরীক্ষা নিট প্রশ্নফাঁস ইস্যুতে ভারতের লোকসভায় টানা পঞ্চম দিনের মতো অচলাবস্থা বজায় রয়েছে। শুক্রবার লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই বিরোধী এমপিদের তুমুল হট্টগোল ও ‘শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন’ স্লোগানের কারণে দিনের মতো অধিবেশন স্থগিত করতে বাধ্য হন স্পিকার।

দুপুরে লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী সংসদ সদস্যরা ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করো’ স্লোগান দিয়ে কক্ষের মধ্যখানে নেমে আসেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও আসন প্রধান জগদম্বিকা পাল বারবার আলোচনার অনুরোধ জানালেও বিরোধীরা স্লোগান জারি রাখেন। মন্ত্রী রিজিজু বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনা করতে পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন। আমরা আলোচনার জন্য হাত বাড়িয়েছি, কিন্তু শর্ত দিয়ে আলোচনা থামানো ঠিক নয়।

বিরোধীরা শান্ত হলে রাহুল গান্ধীকে কথা বলতে দেওয়ার আশ্বাস দেন আসন প্রধান। তবে স্লোগান থামেনি।

সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকারের আপসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। রিজিজু তার নাম উল্লেখ করার পর নিজের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তোলেন রাহুল।

রাহুল গান্ধী স্পষ্ট জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনও আলোচনায় অংশ নেবেন না। তিনি বিরোধীদের তিনটি শর্ত তুলে ধরেন। এগুলো হলো, দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রীকে পদচ্যুত করতে হবে,  আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

অন্যদিকে, রাজ্যসভাতেও একই ইস্যুতে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। জিরো আওয়ার শুরু হওয়ার পরপরই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিষয়টি তোলার চেষ্টা করলে হইচইয়ের মুখে চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণান দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন এবং পরবর্তীতেও কার্যক্রম ব্যাহত হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার