যে গ্রামকে বলা হয় ভারতের ‘বর্ষার রাজধানী’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৫:৩২আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৫:৩২

বর্ষাকালে ভারতের প্রকৃতি ধারণ করে এক অপরূপ রূপ। পাহাড়গুলো সতেজ সবুজ হয়ে ওঠে, ঝরনাগুলোতে নেমে আসে তীব্র ধারা, আর নদীগুলো জলে কানায় কানায় ভরে ওঠে। এ সময় দেশটির অনেক অঞ্চলে ভারী বৃষ্টি হলেও উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার একটি ছোট গ্রাম তার অসাধারণ আবহাওয়ার জন্য আলাদাভাবে নজর কাড়ে। খাসি পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই গ্রামটির নাম মাসিনরাম, যাকে বিশ্বের সবচেয়ে বেশি গড় বার্ষিক বৃষ্টিপাতের স্থান হিসেবে এবং ভারতের ‘বর্ষার রাজধানী’ বলা হয়ে থাকে।

মাসিনরামের এই অনন্য আবহাওয়ার পেছনে কাজ করে এর ভৌগোলিক অবস্থান। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু সরাসরি খাসি পাহাড়ে বাধা পেয়ে দ্রুত ওপরে উঠে যায়, যার ফলে জুন থেকে সেপ্টেম্বর মাসজুড়ে সেখানে প্রবল বৃষ্টিপাত ঘটে। মাসিনরাম থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত চেরাপুঞ্জি, যা একসময় বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হিসেবে স্বীকৃত ছিল এবং একক মাস ও একক বছরে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এখনও তার দখলেই রয়েছে। তবে বর্তমানে বার্ষিক গড় বৃষ্টিপাতের হিসাবে মাসিনরাম শীর্ষে অবস্থান করছে।

শুধু বৃষ্টির রেকর্ডই নয়, ঘুরে দেখার জন্য মাসিনরাম ও এর আশপাশের অঞ্চলে রয়েছে চমৎকার সব প্রাকৃতিক আকর্ষণ। সেখানে স্বাভাবিকভাবে গঠিত স্ট্যালাগমাইটের জন্য বিখ্যাত মাজিমবুইন গুহা দেখার সুযোগ মেলে। পাশেই সোহরা অঞ্চলের বিখ্যাত নোওকালিকাই ঝরনা, চেরাপুঞ্জির সেভেন সিস্টার্স ঝরনা এবং খাসি পাহাড়ের বিখ্যাত প্রাকৃতিক শিকড়ের সাঁকো পর্যটকদের বিমোহিত করে।

মাসিনরামের আসল রূপ ও বৃষ্টি উপভোগ করতে চাইলে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘুরে আসার পরামর্শ দেওয়া হয়। আর যারা বৃষ্টি এড়িয়ে মনোরম আবহাওয়া ও পরিষ্কার আকাশে পাহাড় দেখতে চান, তাদের জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারি সময়টি সবচেয়ে উপযোগী। আকাশপথে শিলং বা গুয়াহাটি বিমানবন্দর ব্যবহার করে আসা যায়। সড়কপথে শিলং থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বের মাসিনরামে যাওয়া যায় ট্যাক্সি বা বাসে করে। যারা বৃষ্টি ভালোবাসেন, তাদের কাছে মেঘালয়ের এই বর্ষার রাজধানী এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
এক যুবকের সঙ্গে তিন বোনের বিয়ে: সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আসল ঘটনা কী
সর্বশেষ খবর
বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
ইএসডিওর গবেষণাবাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
মিরাজের বিস্ফোরক মন্তব্য, ‘বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’
মিরাজের বিস্ফোরক মন্তব্য, ‘বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’
খেলাপি ঋণ কী
খেলাপি ঋণ কী
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস