বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৭:১৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৭:১৪

কমলা রঙের একটি খেলনা ওরাংউটাংকে আঁকড়ে ধরে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করা জাপানের ছোট্ট মাকাক বানর পাঞ্চ পূর্ণ করলো জীবনের প্রথম বছর। রবিবারে অনুষ্ঠিত ১ বছর বয়সের এই জন্মদিনে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের কাছ থেকে ভেসে এসেছে হাজার হাজার শুভেচ্ছা বার্তা।

জন্মদিনে আসা শুভেচ্ছা বার্তা। ছবি: এপি

জাপানের ইচিকাওয়া সিটি জুওলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে জন্ম নেওয়া পাঞ্চকে জন্মের পরপরই ক্লান্তিজনিত কারণে ছেড়ে চলে যায় তার মা। শিশু বানরের আঁকড়ে ধরার ক্ষমতা বজায় রাখতে চিড়িয়াখানার পরিচর্যা কারীরা তার হাতে তুলে দেন কাপড়ের তৈরি একটি প্লাশ পুতুল। চলতি বছরের জানুয়ারিতে ছয় মাসের যত্ন শেষে তাকে অন্য ৫০টি বানরের সঙ্গে খাঁচায় ছেড়ে দেওয়া হয়। সেখানে অন্য বানররা তাড়া দিলে পাঞ্চ দৌড়ে গিয়ে সেই খেলনাকেই জড়িয়ে ধরত। গত ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিও প্রকাশ পেতেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে পাঞ্চ। বিশ্বজুড়ে শুভকামনা জানাতে থাকেন নেটিজেনরা।

চিড়িয়াখানার প্রধান তাকাসি ইয়াসুনাগা জানান, জন্মদিনে দেশ-বিদেশ থেকে পাঞ্চের জন্য প্রায় ২ হাজার ৫০০টি শুভেচ্ছা কার্ড এসেছে, যা প্রদর্শনী কক্ষের দেওয়ালে সাজিয়ে রাখা হয়েছে। কোব শহরের বাসিন্দা কুমি ইসিজাওয়া জানান, অসুস্থতা কাটিয়ে উঠে পাঞ্চকে এক নজর দেখতে আসাই ছিল তার মূল লক্ষ্য। পাঞ্চ এখন আর কেবল সেই পুতুল আঁকড়ে থাকা একা শিশুটি নেই; অন্য বানরদের সঙ্গে মিলেমিশে খেলায় মেতে উঠেছে সে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ