‘বিশ্বাসঘাতকতা মানব না’, নতুন কর্মসূচির ডাক দিলো ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ২১:১২ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২১:১২

নয়া দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া প্রতিবাদ দাবানলের মতো পুরো ভারতে ছড়িয়ে পড়ার ঠিক এক মাস পর আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিলো ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার গত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ এনে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে নয়া দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এই মিছিলটি শান্তিপূর্ণ হবে বলে জানান। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আমরা জেন-জি, তরুণ আন্দোলনকারী এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা মেনে নেব না।

তিনি আরও উল্লেখ করেন, গত ২৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি সরকার আদৌ রক্ষা করার মনস্থ করেছে কি না, তা নিয়ে সিজেপির গভীর সন্দেহ রয়েছে।

সৌরভ দাস বলেন, ২৫ জুলাই তরুণ প্রজন্মের কাছে করা প্রতিশ্রুতিগুলো ভারত সরকার আদৌ রক্ষা করতে চায় কি না, তা নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তীব্র সংশয় প্রকাশ করেছে। সেই কারণেই এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, যা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে নতুন দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত যাবে। আত্মহত্যা করা নিট শিক্ষার্থীদের পরিবার এবং ২০ জুলাই পুলিশের বর্বতার শিকার হওয়া ক্ষতিগ্রস্তরাই এই প্রতিবাদের নেতৃত্ব দেবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা