চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১৬:৪১আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৬:৪১

হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটের হাঁটাচলা ও প্রতিযোগিতার বর্ণিল দৃশ্য বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করলেও, চীনের কারখানা এবং ক্লাসরুমগুলোতে অলক্ষ্যে ঘটে চলেছে এক নীরব প্রযুক্তি বিপ্লব। শিল্প রোবটের ব্যাপক ব্যবহার এবং মেধা ও প্রযুক্তি বিকাশের এক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলে চীন তার উৎপাদন খাতকে নতুন করে সাজাচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০ বিলিয়ন ডলারের উদ্ভাবনী পরিকল্পনার অংশ হিসেবে দেশটিকে প্রযুক্তির শীর্ষে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলছে।

বর্তমানে চীনের কারখানাগুলোতে ২০ লাখের বেশি রোবট কাজ করছে, যা বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে বেশি। এমনকি বিশ্বজুড়ে ব্যবহৃত শিল্প রোবটের অর্ধেকের বেশি এখন চীনে তৈরি। হ্যাংঝু টেকনিশিয়ান ইনস্টিটিউটের মতো বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৫ বছর বয়স থেকে শিক্ষার্থীদের রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক চেন তিয়ানইউ বলেন, এআই ও রোবোটিক্সের এই যুগে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারলে ছিটকে পড়তে হবে।

চীনে এই দ্রুত অটোমেশনের নেপথ্যে রয়েছে জনমিতিক সংকট। ধারণা করা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে চীনের জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি ৬০ বছরে পা দেবে এবং আগামী এক দশকে দেশটি প্রায় ৬ কোটি কর্মক্ষম মানুষ হারাবে। সিআরপি টেকনোলজির গবেষক পাং কাই বলেন, আগামী ১০ বছরে আমাদের হয়তো পর্যাপ্ত শ্রমিক থাকবে না, তাই স্বয়ংক্রিয় রোবটের প্রয়োজন।

তবে এই আমূল পরিবর্তনের ফলে প্রায় ১২ কোটি কারখানা শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লিপমোটরের ভাইস প্রেসিডেন্ট কাও লি জানান, তাদের কারখানার স্ট্যাম্পিং, ওয়েল্ডিং ও পেইন্টিং বিভাগে প্রায় শতভাগ অটোমেশন অর্জিত হয়েছে এবং চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত হাজার হাজার মানব শ্রমিকের আর প্রয়োজন নাও থাকতে পারে।

আন্তর্জাতিক রোবোটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. সুসানে বিইলার মনে করেন, বিশাল ম্যানুফ্যাকচারিং বেস ও দ্রুত খুচরা যন্ত্রাংশ সংগ্রহের সুবিধার কারণে চীনের অবস্থান বেশ মজবুত। যদিও রোবটের ‘মস্তিষ্ক’ বা এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে, তবে ডিপসিক ও মুনশটের মতো চীনা এআই স্টার্টআপগুলো ওপেন সোর্স নীতিতে দ্রুত উন্নতি করছে।

আবাসন সংকট ও স্থানীয় সরকারের ঋণের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এই প্রযুক্তি বিপ্লব চীনকে কতটা সমৃদ্ধ করবে কিংবা মানুষের চাকরি কেড়ে নেবে, তা নিশ্চিত নয়। তবে চেনের মতে, প্রযুক্তি খুব দ্রুত বদলাচ্ছে। থমকে না দাঁড়িয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
সর্বশেষ খবর
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ