মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ১৯:৪৬আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৯:৪৬

মিসরে শুরু হয়েছে চীন ও মিসরের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া ইগলস অব সিভিলাইজেশন-২০২৬। সম্প্রতি মহড়ার অংশ হিসেবে দুই দেশের বিমান বাহিনী তাদের প্রথম দিনের ফ্লাইট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে।

যৌথ মহড়ার প্রথম দিনটিতে বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতির আলোকে বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের মধ্যে সরাসরি আকাশযুদ্ধের কলাকৌশল অনুশীলনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

চীনা বিমান বাহিনীর কর্মকর্তা শেন হাও বলেন, এই যৌথ প্রশিক্ষণের ফলে পাইলটদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া যত গভীর হবে, আমরা তত কার্যকরভাবে কৌশলগত ধারণা এবং অপারেশনাল প্রযুক্তি বিনিময় করতে পারব, যা উভয় পক্ষের কৌশলগত দক্ষতা ও যুদ্ধক্ষমতা বৃদ্ধি করবে।

প্রশিক্ষণ শুরুর আগে দুই দেশের পাইলটরা নিজ নিজ যুদ্ধাস্ত্র ও সরঞ্জামের বিষয়ে একে অপরকে ব্রিফ করেন। এছাড়া যৌথ প্রশিক্ষণের বিষয়গুলো নিয়ে গভীর পর্যালোচনা ও আলোচনা করা হয়। একই সঙ্গে ফ্লাইট সুরক্ষার নিয়মাবলী, আকাশসীমা নিয়ন্ত্রণ বিধি, উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়।

দুই দেশের বিমান বাহিনীর মধ্যে এটি দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ। এবারের মহড়ায় মূলত আকাশযুদ্ধের কৌশল, আকাশ শ্রেষ্ঠত্ব অর্জন, যুদ্ধকালীন তল্লাশি ও উদ্ধার অভিযান এবং শক্তি মোতায়েনের মহড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
প্রেমিকার ‘ভালোবাসায়’ সেজেছিল গাড়ি, রাস্তায় নামতেই জরিমানা
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
সর্বশেষ খবর
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যে ফ্যাশন ট্রেন্ড কখনো পুরোনো হয়নি শিল্পা শেঠির কাছে
যৌথসভা ডেকেছে বিএনপি
যৌথসভা ডেকেছে বিএনপি
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন