বাংলাদেশ-ভারত সীমান্তে ১৫ কেজি স্বর্ণ জব্দ করলো বিএসএফ, নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৫:১৫ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:১৫

পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দীর্ঘদিনের সতর্ক নজরদারিতে উদ্ধার করা হয়েছে এক বিশাল স্বর্ণের চালান। নদিয়ার বানপুর সীমান্ত এলাকা থেকে আনুমানিক ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার রুপি (প্রায় ২৪.৯৫ কোটি টাকা) মূল্যের ১৫ কেজি ৬০৭ গ্রাম স্বর্ণসহ সন্দেহভাজন এক নারীকে আটক করেছে বিএসএফ।

গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা বানপুর এলাকায় অভিযান ও তদন্ত শুরু করেন। দীর্ঘক্ষণ এলাকাটিতে নজর রাখার পর ওই নারীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে জওয়ানরা তাকে আটক করেন। পরে তার কাছে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ের মধ্যে উদ্ধার করা অন্যতম বড় চালান এটি।

উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ স্বর্ণের উৎস কোথায়, সীমান্ত পর্যন্ত এটি কীভাবে পৌঁছেছে এবং কার কাছে এটি পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানতে আটক নারীকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ কর্মকর্তারা। বিএসএফের ধারণা, কোনও একক ব্যক্তির মাধ্যমে নয়, বরং ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় একটি বড় ও সংগঠিত পাচারকারী চক্র এই চালানের নেপথ্যে জড়িত রয়েছে।

ইতোমধ্যে সীমান্তে যেকোনও ধরনের পাচার চেষ্টা রুখতে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। আটক ওই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ এবং তদন্ত অব্যাহত রাখার জন্য তাকে কৃষ্ণগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা