মোদি-পেজেশকিয়ান বৈঠক: যা নিয়ে আলোচনা করলেন দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৬:০৩আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৩

কিরগিজস্তানের রাজধানী বিশেখে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম মুখোমুখি বৈঠক।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের যৌথ সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়। বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচিসহ অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। নয়াদিল্লি ইরানের শীর্ষ দশটি বাণিজ্য অংশীদারের অন্যতম হলেও হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে জুনে ফোনালাপে সংঘাত নিরসনে এবং স্থায়ী শান্তির জন্য মোদির গুরুত্বারোপের প্রশংসা করেছিলেন পেজেশকিয়ান।

আজকের বৈঠকের আগে পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আগ্রাসনকারীদের বিরুদ্ধে জবাব দেবে।

সম্প্রতি একটি ছোট ইরানি দ্বীপে মার্কিন হামলার পর তার তিনি এই মন্তব্য করলেন। তিনি আরও বলেন, এই বৈশ্বিক সংস্থায় স্বাধীন কণ্ঠস্বরের উপস্থিতির প্রতীক হিসেবে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
নেপালে সুড়ঙ্গে নিখোঁজ ৯০০ শ্রমিক: ষষ্ঠ দিনে গড়ানো অভিযানে মিললো লাশ
দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন ৪৭ লাখ ভোটার
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
‘সন্ত্রাসী’ পিচ্ছি জাহেদকে কুপিয়ে হত্যা
‘সন্ত্রাসী’ পিচ্ছি জাহেদকে কুপিয়ে হত্যা
কোম্পানিদেশ : গ্রামের মানুষও যেভাবে বাস্তুহারা হয়
কোম্পানিদেশ : গ্রামের মানুষও যেভাবে বাস্তুহারা হয়
নেপালে সুড়ঙ্গে নিখোঁজ ৯০০ শ্রমিক: ষষ্ঠ দিনে গড়ানো অভিযানে মিললো লাশ
নেপালে সুড়ঙ্গে নিখোঁজ ৯০০ শ্রমিক: ষষ্ঠ দিনে গড়ানো অভিযানে মিললো লাশ
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন