পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে বৃহস্পতিবার সকালে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার, যা প্রতি সেকেন্ডে ২৩ মিটার।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুচিয়ানের চাংচৌ শহরের চাংপু কাউন্টির উপকূল দিয়ে টাইফুনটি স্থলভাগে প্রবেশ করে।
এর আগে গত ২৮ আগস্ট ‘সাউতেল’ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে। এরপর এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানল।
ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বাতাসের আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিএমজি









