পাতায়ায় মাতাল হয়ে মারামারি, দুই মার্কিন সেনাকে ফিরতে হলো রণতরিতে

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২

থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় মাতাল অবস্থায় বারের বাইরে মারামারিতে জড়িয়ে ছিলেন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের দুই নৌসদস্য। পরে তাদের জাহাজে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং বন্দর সফরের বাকি সময় জাহাজেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাতায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট এলাকার একটি বারের বাইরে এ ঘটনা ঘটে। এক থাই নাগরিক জরুরি নম্বরে ফোন করে পুলিশকে জানান, দুই মার্কিন নৌসদস্যের মধ্যে শারীরিক সংঘর্ষ চলছে এবং এটি আরও বড় আকার নিতে পারে।

পাতায়া পুলিশের সুপারিনটেনডেন্ট কর্নেল আনেক শ্রাথংইউ বলেন, ঘটনাটি ছিল ‘ছোটখাটো’। তবে দুই নৌসদস্যই মাতাল ছিলেন।

জরুরি কল পাওয়ার পর থাই পুলিশ ও জাহাজের শোর লিয়াজোঁ দলের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দুই মার্কিনকে পাতায়ার হার্ড রক ক্যাফেতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও থাই স্থানীয় কর্তৃপক্ষ পরিচালিত যৌথ অপারেশন কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাদের আবার বিমানবাহী রণতরিতে ফিরিয়ে দেওয়া হয়।

কর্নেল আনেক বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তারা তাকে জানিয়েছেন, ওই দুই নৌসদস্য বন্দর সফরের বাকি সময় জাহাজের বাইরে যেতে পারবেন না।

থাই পুলিশের জানা মতে, ইউএসএস আব্রাহাম লিংকনের নৌসদস্যদের জড়িত এটিই একমাত্র নিরাপত্তা সংক্রান্ত ঘটনা।

পাঁচ হাজার নাবিক ও মেরিন নিয়ে নয় মাসের বেশি সময় ধরে মোতায়েন থাকা লিংকনের জন্য এটি ছিল প্রথম অবকাশকালীন বন্দর সফর। জাহাজটি রবিবার থাইল্যান্ড ছেড়ে নিজ ঘাঁটি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: এমএস নাউ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম
একসঙ্গে বিভ্রাটে চ্যাটজিপিটি, ক্লড ও গ্রক এআই
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন