ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯

ফোর্বসের ২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। টানা কয়েক বছর তালিকায় থাকার পর এবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় জায়গা হয়নি বাংলাদেশে জন্ম নেওয়া এই ব্যবসায়ীর।

২ সেপ্টেম্বর ফোর্বস ২০২৬ সালের ‘সিঙ্গাপুরস ৫০ রিচেস্ট’ তালিকা প্রকাশ করে। গত বছরের তালিকায় ৪৯তম অবস্থানে থাকা আজিজ খানের নাম এবার তালিকায় নেই। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলার দেখানো হয়েছিল।

তবে ফোর্বসের পৃথক বিলিয়নিয়ার প্রোফাইলে আজিজ খানের সম্পদের পরিমাণ এখনও প্রায় ১ বিলিয়ন ডলার দেখানো হচ্ছে। ২০২৬ সালের এই প্রোফাইল অনুযায়ী, তিনি সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা এবং সামিট গ্রুপের চেয়ারম্যান।

আজিজ খান প্রথমবার ২০১৮ সালে ফোর্বসের সিঙ্গাপুরের ধনীদের তালিকায় জায়গা পান। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০২২ সালের তালিকায় তিনি ৪২তম এবং ২০২৩ সালে ৪১তম অবস্থানে ছিলেন। ২০২৪ সালেও তালিকায় থাকার পর ২০২৫ সালে ৪৯তম অবস্থানে ছিলেন তিনি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খানের সম্পদের প্রধান উৎস জ্বালানি ও বিদ্যুৎ খাত। সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জেরা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদার।

২০১৯ সালে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানের জেরার কাছে ৩৩০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন আজিজ খান বলে জানিয়েছে ফোর্বস।

তালিকার শীর্ষে স্যাভেরিন

২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার। রবার্ট ও ফিলিপ এনজি ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ফোর্বস জানিয়েছে, ২০২৬ সালের তালিকায় থাকা ৫০ ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ২৩৯ বিলিয়ন ডলার। তালিকায় জায়গা পেতে ন্যূনতম সম্পদের সীমা ছিল ১ বিলিয়ন ডলার। সম্পদের হিসাব করা হয়েছে ২০২৬ সালের ১৪ আগস্টের শেয়ার দর ও বিনিময় হারসহ বিভিন্ন আর্থিক তথ্যের ভিত্তিতে।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সুদান সীমান্তে ড্রোন হামলা, নিহত ১৫৩
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত করবে ইউরোপীয় কমিশন
বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত করবে ইউরোপীয় কমিশন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান