থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯

পাঁচ দিনের বন্দর সফর শেষে থাইল্যান্ড ছেড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের সামরিক মোতায়েনের পর সাময়িক বিরতি হিসেবে থাইল্যান্ডে অবস্থান করেছিল রণতরিটি। রবিবার (৬ সেপ্টেম্বর) মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

আব্রাহাম লিংকনের কমান্ডিং অফিসার ইউএস নেভি ক্যাপ্টেন ড্যান কিলার এক বিবৃতিতে জানান, আমরা থাইল্যান্ডের জনগণকে তাদের অসাধারণ আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

প্রায় পাঁচ হাজার সেনাসদস্য সংবলিত পারমাণবিক শক্তিচালিত এই রণতরীটি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও প্রত্যক্ষ সামরিক অভিযানে অংশ নিয়েছিল। টানা সবচেয়ে বেশি দিন সমুদ্রে থাকার ক্ষেত্রে আধুনিক সময়ের একটি রেকর্ডও গড়েছে রণতরিটি।

অন্যান্য মার্কিন নৌযানের সঙ্গে আব্রাহাম লিংকন বুধবার ভোরে থাইল্যান্ডে পৌঁছায়। মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক অংশীদার থাইল্যান্ডে রণতরিটির সফর পাঁচ দিন স্থায়ী হবে বলে জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

জাহাজগুলো নোঙর করার পরপরই সাধারণ পোশাকে সজ্জিত নাবিক ও মেরিন সেনাদের দল নিয়ে একাধিক বাস থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত রিসোর্ট শহর পাতায়ায় পৌঁছাতে শুরু করে। বাসে অবস্থানকালে হাসিমুখে অনেক সেনাসদস্যকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। 

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
সর্বশেষ খবর
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান