‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১

ভারতের চেন্নাই মেট্রো ট্রেনের ভেতরে একটি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির বিজ্ঞাপনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নারীদের অবমাননা ও পণ্য হিসেবে উপস্থাপন করার অভিযোগে বিজ্ঞাপনটি অবিলম্বে প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকের নেতারা।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিজ্ঞাপনটি তিরুভাল্লুভার ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের। নিজেদের ফিক্সড ডিপোজিটে ভালো সুদের হার পাওয়ার প্রচার করতে গিয়ে বিজ্ঞাপনটিতে লেখা হয়, ‘প্রেমিকা আপনাকে হয়ত ০ শতাংশ সুদ দিতে পারে কিন্তু আমাদের এফডি (ফিক্সড ডিপোজিট) দেয় ১৪.৪০ শতাংশ’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মেট্রোর কোচের ভেতরে থাকা ওই বিজ্ঞাপনের ছবি শেয়ার করে তীব্র প্রতিবাদ জানান ডিএমকে সংসদ সদস্য তামিলঝাচ্চি থাঙ্গাপান্ডিয়ান। তিনি বলেন, চেন্নাই মেট্রো রেলের ভেতরে প্রদর্শিত বিজ্ঞাপনটিতে নারীদের অবমাননা ও পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক। সর্বসাধারণের স্থানে প্রদর্শিত বিজ্ঞাপনে নারীদের মর্যাদার বিষয়টি বিবেচনা করা আবশ্যক।

এটি কীভাবে অনুমোদিত হলো তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, আমি অবিলম্বে এই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার এবং ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে সে জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

প্রতিদিন লাখ লাখ মানুষ মেট্রো ব্যবহার করায় এটি জনমনে বিরূপ প্রভাব ফেলবে বলে তিনি সতর্ক করেন।

অন্যদিকে এআইএডিএমকে-র মুখপাত্র কোভাই সত্যন বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, বিজ্ঞাপনের ভাষা দেখে আমি হতবাক। এটি স্পষ্টভাবে নারীর শালীনতাহানির শামিল, যা আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। মতপ্রকাশের স্বাধীনতা আছে বলেই কাউকে লিঙ্গভেদে ছোট করার অধিকার জন্মায় না।

শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনও ব্র্যান্ড এমন অপমানজনক বার্তা ব্যবহার করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, কাউকে অবমাননা করার বা কোনও লিঙ্গ নিয়ে আপত্তিকর বার্তা দেওয়ার অধিকার কারও নেই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানটি তামিলনাড়ুর পরিবহন কর্মচারীদের একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করে থাকে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’