প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

প্রথমবারের মতো সরাসরি সড়কপথে যুক্ত হলো রাশিয়া ও উত্তর কোরিয়া। দুই দেশের সীমান্তে তুমেন নদীর ওপর নির্মিত ইয়াকভ নোভিচেঙ্কো ব্রিজটি সোমবার (৭ সেপ্টেম্বর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সেতুটি রাশিয়ার প্রিমোরস্কি ক্রাইয়ের খাসানকে উত্তর কোরিয়ার তুমানগাং-এর সঙ্গে যুক্ত করেছে।

সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৫ মিটার। যার ৫৮১ মিটার উত্তর কোরিয়ার অংশে এবং ৪২৪ মিটার রাশিয়ার অংশে। সাত মিটার প্রশস্ত এ সেতুতে রয়েছে দুই লেনের সড়ক।

নতুন সেতুটি ১৯৫৯ সাল থেকে দুই দেশকে যুক্ত করে রাখা কোরিয়া-রাশিয়া ফ্রেন্ডশিপ ব্রিজের প্রায় ৪১৫ মিটার পূর্বে নির্মিত হয়েছে। এতদিন রেলসেতুই ছিল দুই দেশের একমাত্র সীমান্ত সংযোগ। বিশেষ ব্যবস্থায় রেললাইনের ওপর কাঠের পাটাতন বসিয়ে যানবাহন পারাপার করা হতো।

নতুন সেতুর মাধ্যমে রাশিয়ার ভ্লাদিভস্তক থেকে উত্তর কোরিয়ার চংজিন পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হলো। রাশিয়ার খাসান এলাকায় সেতুটিকে বিদ্যমান সড়ক সংযোগের সঙ্গে যুক্ত করতে ২ দশমিক ৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে। দুই পাশেই সীমান্ত চেকপোস্ট স্থাপন করা হচ্ছে।

সেতুটি দিনে সর্বোচ্চ ৩০০টি যানবাহন এবং ২ হাজার ৩২৩ মানুষ চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাক চলাচল শিগগিরই শুরু হবে। ২০২৬ সালের শেষের দিকে যাত্রী পরিবহনের জন্যও সেতুটি পুরোপুরি চালু হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনিডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
সর্বশেষ খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার