আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১৬:৫৬ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭:০৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) কুনার ও হেলমান্দ প্রদেশে তিনটি বাড়িতে এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি হামলাকে ‘আগ্রাসন ও অপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি স্বীকৃত সব নীতির লঙ্ঘন।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে দুটি স্থানে সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করে, নিখুঁত হামলায় ২২ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এসব আস্তানায় মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

জঙ্গিবাদ ইস্যুতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে বিরোধ চলছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, কাবুল সীমান্তপারের হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

/এসএইচএম/
সম্পর্কিত
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
রাত ১১টার মধ্যে মদের দোকান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
নিউ গিনি প্রপার্টিজে হামলা সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?