কর্মীদের অনুপ্রাণিত করতে এবং কর্মক্ষেত্রের পরিবেশ প্রাণবন্ত রাখতে এক অভিনব কৌশল অবলম্বন করেছেন ভারতের চণ্ডীগড়ের এক তরুণ উদ্যোক্তা। একজন কর্মী ছুটির দিনে কাজ করছে তাকে কী ধরনের বেতন বা সম্মান দেওয়া উচিত। একজন খারাপ ক্রেতাকে বাদ দিলে কর্মীর প্রতি প্রতিষ্ঠানের আচরণের চিরাচরিত নিময়কে ভেঙে দিয়েছেন এই যুবক।
সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়া ২৫ বছর বয়সী জেন-জি উদ্যোক্তা প্রথম জিন্দাল জানান, তিনি ছুটির দিনে কাজ করা কর্মীদের দ্বিগুণ বেতন দেন এবং নিজের দলের সদস্যদের তাকে প্রকাশ্যে নিয়ে ঠাট্টা-তামাশা করার সুযোগ দেন। ইন্সটাগ্রামের এক পোস্টে প্রেপার-এর প্রতিষ্ঠাতা জিন্দাল লিখেন, কঠোর প্রতিষ্ঠারন প্রধান ও অসুস্থ প্রতিযোগিতায় ভরা বিষাক্ত কর্মক্ষেত্রের চিরাচরিত ধারণা বদলে দিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরও লিখেন, আমি আমার দলকে আমাকে নিয়ে ঠাট্টা করার সুযোগ দিই। মাসের শেষে পার্টির জন্য খরচ করি। প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিয়ে সবার সঙ্গে খোলাখুলি কথা বলি এবং দৈনিক প্রশাসনিক কাজের চেয়ে কনটেন্ট স্ট্র্যাটেজিতে বেশি যুক্ত থাকি।
ছুটির দিনে কাজ করার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জিন্দাল লিখেন, কেউ যদি কাজের প্রয়োজনে তার ছুটির দিন ত্যাগ করে, তবে আমার বিশ্বাস তাকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া উচিত। তিনি আরও স্বীকার করেন, এই নিয়মগুলো হয়তো অন্য প্রতিষ্ঠান প্রধানদের চমকে দিতে পারে, তবে তিনি এভাবেই নিজের প্রতিষ্ঠান চালাতে চান। কর্মীদের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি সবসময় কোনও বাজে ক্লায়েন্ট ছেড়ে দেওয়াকে কর্মী বাদ দেওয়ার চেয়ে বেশি অগ্রাধিকার দিই। আমার দলকে কোনও খারাপ ক্লায়েন্ট সহ্য করতে দিই না।
গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা থেকে এই ধারণার উৎপত্তি উল্লেখ করে জিন্দাল বলেন, ব্যবসা চালানোর জন্য এগুলো নির্দিষ্ট কোনও নিয়ম নয়। প্রেপার গড়ে তোলার অভিজ্ঞতা থেকেই আমি এই বিষয়গুলোতে বিশ্বাস করতে শুরু করেছি।
সূত্র: এনডিটিভি
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি