প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তারপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ২০:২৮ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১:০৫

প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোমো খেতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়েছেন স্বামী। এরপর ঘটনা ঢাকতে স্ত্রীকেই গাড়ির বনেটে ঝুলিয়ে ১০০ মিটার টেনে নিয়ে গেলেন তিনি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাটে। এই ঘটনায় স্বামীকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ময়ঙ্ক নামের এক ব্যক্তি তার কথিত প্রেমিকা মাহিকে নিয়ে বের হন এবং একটি স্থানে বসে মোমো খাচ্ছিলেন। ঠিক তখনই তার স্ত্রী সুনীতা সেখানে উপস্থিত হন এবং তাদের একসঙ্গে ধরে ফেলেন। অন্য নারীর সঙ্গে স্বামীকে দেখে ক্ষুব্ধ সুনীতা গাড়ির জানালায় আঘাত করতে শুরু করেন। হঠাৎ স্ত্রীকে দেখে আতঙ্কিত হয়ে ময়ঙ্ক দ্রুত গাড়ির দরজা লক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্বামী যেন পালাতে না পারেন, সে জন্য সুনীতা গাড়ির বনেটের ওপর শুয়ে পড়েন। কিন্তু ময়ঙ্ক গাড়ি না থামিয়ে ড্রাইভিং শুরু করেন।

বনেটে ঝুলে থাকা অবস্থায় জীবন বাঁচাতে চিৎকার করে পথচারীদের কাছে সাহায্য চান সুনীতা। তিনি বলতে থাকেন, ‘ভাইয়া বাঁচাও... ভাইয়া বাঁচাও!’ এভাবে বনেটের ওপর ঝুলিয়ে তাকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যান ময়ঙ্ক। পরবর্তীতে স্থানীয় উৎসুক জনতা জড়ো হতে থাকলে বাধ্য হয়ে তিনি গাড়ি থামান।

ঘটনার পর সুনীতা থানায় গিয়ে স্বামী ময়ঙ্কের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, যৌতুক দাবি ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার সার্কেল অফিসার সংগ্রাম সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বচসার একপর্যায়ে ওই ব্যক্তি হত্যা করার উদ্দেশ্যে তার স্ত্রীকে গাড়ির নিচে পিষে ফেলার চেষ্টা করেন। আমরা বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মামলা নথিভুক্ত করেছি।

ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ইতোমধ্যে ময়ঙ্ক ও তার কথিত প্রেমিকা মাহিকে গ্রেফতার করেছে। এছাড়া অপরাধে ব্যবহৃত ইউপি১৫ইআর৩০৮৬ নম্বরের টোয়োটা আরবান ক্রুজার তাইসর গাড়িটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
শত্রুকে নতুন চমক দেখানোর ইঙ্গিত ইরানি স্পিকারের
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে কি হচ্ছে আসলে?
সর্বশেষ খবর
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
বিশ্বজিতের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান