ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১৭:০১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৭:০১

নির্বাচনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার দিল্লির প্রাণকেন্দ্রে হাজার হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছেন। বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-র ব্যানারে আয়োজিত ‘চলো দিল্লি-মার্চ ফর ডেমোক্র্যাসি’ শীর্ষক এই কর্মসূচিতে বিরোধী নেতারা ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে এক প্রতিবাদ পদযাত্রায় অংশ নেন।

বিক্ষোভকে কেন্দ্র করে পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কনট প্লেস ও মান্ডি হাউসের মধ্যবর্তী সড়কে সাধারণ মানুষ ও প্রতিবাদকারীদের ঢল নামে। বিরোধীরা জানিয়েছেন, তারা ইতিমধ্যে ভারতের প্রধান বিচারপতির (সিজেআই) সঙ্গে যোগাযোগ করেছেন এবং সোমবার সুপ্রিম কোর্টে একটি আনুষ্ঠানিক পিটিশন জমা দেবেন।

কংগ্রেস সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন, সংবিধান সুরক্ষা এবং নির্বাচনি ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, পদত্যাগ করুন, অপরাধ স্বীকার করে অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হন; আপনি ভুল করেছেন, তবে এই ভুলের পেছনের মূল মগজ আপনি নন।

তিনি আরও দাবি করেন যে, এসব অভিযোগের কারণে জ্ঞানেশ কুমার চরম চাপের মধ্যে রয়েছেন। রাহুল গান্ধী বলেন, আমরা জানি জ্ঞানেশ কুমার রাতে ঘুমাতে পারছেন না; আমি তাকে সরাসরি বলছি, আপনি সিইসি হিসেবে টিকে থাকতে পারবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রাহুল বলেন, এটি কোনও রাজনৈতিক দলের স্বার্থের লড়াই নয়, বরং গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষার লড়াই। তিনি উল্লেখ করেন, আমরা প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলাম। তিনি আমাদের পিটিশন দায়ের করার নির্দেশ দিয়েছেন। এখন ‘ভোট চুরি’র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের নেতারা সুপ্রিম কোর্টে পদযাত্রা করবেন এবং পিটিশন জমা দেবেন।

সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদির আকাশ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার