ভাইরাল ছবির এসএফআইয়ের পতাকা হাতে কে এই পুঝাক্কাল পবিত্রা?

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

দিল্লিতে সাম্প্রতিক আন্দোলনের সময় হাতে এসএফআইয়ের পতাকা নিয়ে দৌড়াচ্ছেন এক তরুণী, আর পেছনে তাদের আটকাতে পুলিশ, একটি মাত্র আলোকচিত্র রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমেই রাতারাতি লাইমলাইটে চলে আসেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাঁসরাজ কলেজের শিক্ষার্থী পুঝাক্কাল পবিত্রা।

কেরালার পালক্কাদ জেলার বাসিন্দা ২০ বছর বয়সী এই তরুণী হাঁসরাজ কলেজে নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য অনুযায়ী, তিনি গত প্রায় দুই বছর ধরে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) রাজনীতির সঙ্গে যুক্ত।

দিল্লিতে এসএফআই আয়োজিত তিরঙ্গা উইমেন র‍্যালিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। ১১ অক্টোবর র‍্যালিটি শুরু হওয়ার আগেই পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে শুরু করে। পবিত্রাও আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। সেই সময় হাতে পতাকা নিয়ে তার দৌড়ানোর ছবিটি ভাইরাল হলে আন্দোলনের প্রধান পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে পবিত্রা জানান, পুলিশ যখন নারী পুলিশ সদস্যদের ডাকছিল, তখন বিক্ষোভকারীরা দৌড়াতে শুরু করেন। তিনি বলেন, দৌড়ানোর সময় তার হাতে যে তখনও পতাকাটি ছিল, তা তিনি নিজেও অনুধাবন করতে পারেননি। পুলিশি পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, প্রতিবাদ করা নাগরিকের মৌলিক অধিকার এবং এখন এই ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কাজ করার সময় এসেছে।

পবিত্রার রাজনৈতিক সক্রিয়তার পাশাপাশি তার পারিবারিক পটভূমিও সামনে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তার মা পালক্কাদে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই(এম)-এর সদস্য এবং তার মাতামহ কেভি চন্দ্রন মানকারা এলাকার একজন প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক পঞ্চায়েত প্রধান (সরপঞ্চ) ছিলেন।

/এএ/
সম্পর্কিত
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
রাশিয়ার হামলা করার সক্ষমতা ভেঙে গেছে: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান
সর্বশেষ খবর
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
চাঁদাবাজ-দখলদার-মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
নিজ বাসার সামনে হামলার শিকার অভিনেতা, ফাটিয়ে দিলো মাথা
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
চট্টগ্রামে গ্যাসের ব্যবসা করা ব্যক্তি নোয়াখালীতে পেলেন সারের ডিলারশিপ
চট্টগ্রামে গ্যাসের ব্যবসা করা ব্যক্তি নোয়াখালীতে পেলেন সারের ডিলারশিপ
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না