হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ২২:০৯ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২২:০৯

বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা দেওয়ার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রুট পরিবর্তন করে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার সকালে বোয়িং ৭৮৭-৯ মডেলের এআই ২০৩০ ফ্লাইটটি নিরাপদে জয়পুরে অবতরণ করে বলে হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্র জানায়, বিমানটি আন্তর্জাতিকভাবে হাইজ্যাক বা বেআইনি হস্তক্ষেপের জন্য নির্ধারিত ট্রান্সপন্ডার কোড ‘৭৫০০’ বার্তা পাঠাচ্ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলট-ইন-কমান্ডের পাঠানো এই বার্তা পাওয়ার পরপরই বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয় এবং অবতরণের পর নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ আইসোলেশন বে-তে নেওয়া হয়।

ডিজিসিএ সূত্র আরও জানিয়েছে, বিমান চালনা সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে এবং কর্তৃপক্ষ বিমানটিকে ইতোমধ্যে নিরাপদ ঘোষণা করেছে।

তবে মালভিয়া নগরের সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল বার্তা সংস্থা পিটিআইকে জানান, বোমা হামলার হুমকির তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে এই জরুরি অবতরণের বিষয়টি অবহিত করেছিল। অবতরণের পর অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস), বিমানবন্দর নিরাপত্তা সংস্থা ও স্থানীয় পুলিশের টিম নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে এবং পর্যায়ক্রমে যাত্রী ও পাইলটদের নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডকেও (এনএসজি) প্রস্তুত রাখা হয়েছিল।

ডিজিসিএ এই ঘটনার পেছনে মূল কারণ অনুসন্ধান করছে।

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর