চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ১৮:১৫ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৮:১৫

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় মন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। সোমবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আল-আইবান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে হস্তান্তর করেন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনীতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় চীন। দু’দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-সৌদি সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে এ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এ দুই নেতা। এ সময় ওয়াং ই বলেন, দীর্ঘমেয়াদে এ অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

এ অবস্থায় পররাষ্টমন্ত্রী ওয়াং ই জানান, মধ্যপ্রাচ্যকে দ্রুত অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের করে এনে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে সৌদি আরবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করতে প্রস্তুত চীন।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
যে শহরকে বলা হয় ‘ভারতের লন্ডন’
সর্বশেষ খবর
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প
নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প