বন্ধুকে হত্যার ২০ দিন পর দুঃস্বপ্নে তাড়িত হয়ে আত্মসমর্পণ খুনির

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ১৯:১৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:১৪

মদের আসরে সামান্য বচসার জেরে বন্ধুকে পিটিয়ে হত্যার পর লাশ গুম করেছিলেন এক ব্যক্তি। কিন্তু গত ২০ দিন ধরে নিহত বন্ধুর দুঃস্বপ্নে তাড়িত হয়ে অবশেষে অনুশোচনায় ভুগে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। ভারতের মহারাষ্ট্রের ডোম্বিভলির মোথাগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

গত ৯ অক্টোবর গভীর রাতে বন্ধু বিশাল কদম ও প্রভু কারাকাডে একসঙ্গে মদ্যপান করার সময় তাদের মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রভু এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারলে বিশালের মৃত্যু হয়। ঘাবড়ে গিয়ে প্রভু তার বাড়ির মালিক সন্দেশ মাত্রেকে বিষয়টি জানান। পরে দুজনে মিলে বিশালের মরদেহ একটি বস্তায় ভরে রাতের আঁধারে খালের ধারের এক নির্জন স্থানে ফেলে আসেন।

প্রাথমিকভাবে প্রভু ভেবেছিলেন তিনি অপরাধের হাত থেকে বেঁচে গেছেন। কিন্তু এর পরই শুরু হয় অন্য এক মানসিক যন্ত্রণা। গত ২০ দিন ধরে প্রতি রাতে ঘুমাতে গেলেই বিশালের ভূতুরে রূপ ও দুঃস্বপ্ন তার ঘুম কেড়ে নেয়। অবিরত এই মানসিক চাপে ও অপরাধবোধে জর্জরিত হয়ে প্রভু শেষ পর্যন্ত থানে পুলিশের কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন।

পুলিশ জানায়, ঘটনার পর প্রভু শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বারবার দুঃস্বপ্ন দেখার কারণে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হন।

পুলিশ প্রভু এবং মরদেহ গুম ও প্রমাণ লোপাটে সহায়তার অভিযোগে তার বাড়ির মালিক সন্দেশকে গ্রেফতার করেছে। দুই আসামিকে কল্যাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরু, কার হাতে যাবে কংগ্রেস?
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
সর্বশেষ খবর
এশিয়া কাপের দলে সাব্বির
এশিয়া কাপের দলে সাব্বির
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ