দক্ষিণ চীন সাগর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে চীনের সতর্কতা

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৪

বিতর্কিত দক্ষিণ চীন সাগর বিষয় থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কতা জানিয়েছে চীন। এ জলসীমার একটি দ্বীপে স্থায়ী নির্মাণে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ তোলার পরই এ সতর্কতার কথা জানালো বেইজিং।

বেইজিং জানায়, দক্ষিণ চীন সাগর নিয়ে যে সংকট চলছে তা সমাধানের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এজন্য বেইজিং চায় এ বিতর্ক থেকে যুক্তরাষ্ট্র দূরে থাকুক এবং যেন কোনও হস্তক্ষেপ না করে।

লাওসে আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্যদের সঙ্গে মিলে কোনও হস্তক্ষেপ ছাড়াই চীন এ সমস্যার সঠিক সমাধান করতে চায়।

প্রধানমন্ত্রী লি কেকিয়াং হস্তেক্ষেপের বিষয়ে সরাসরি কোনও দেশের নাম উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই কথাটি বলেছেন। কারণ আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ চীন সাগর নিয়ে কথা বলেন। ওবামা বলেছিলেন, জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায়ে এ জলসীমার বিরোধ নিষ্পত্তি ও মালিকানা নিশ্চিত করেছে। ওই রায়ে বলা হয়েছিল, দক্ষিণ চীন সাগরে চীনের কোনও ঐতিহাসিক দাবি নেই।

আসিয়ান বৈঠকে চীন বলেছে, দক্ষিণ চীন সাগর এলাকায় আমরা মার্কিন উপস্থিতির বিষয়টি নজরদারি করছি এবং তাদের তৎপরতা চীনের জন্য বিরক্তিকর।

এর আগেও এই ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে চীন অভিযোগ করেছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম