এইচ১০এন৩ বার্ড ফ্লু আক্রান্ত প্রথম ব্যক্তি চীনে শনাক্ত

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২১, ১৭:১৪আপডেট : ০১ জুন ২০২১, ১৭:১৪

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লু’র এইচ১০এন৩ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন। বার্ড ফ্লু’র এই ধরনে কোনও মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বে এই প্রথম ঘটলো। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এনএইচসি এক বিবৃতিতে জানায়, ঝেনজিয়াং শহরের ওই বাসিন্দা ২৮ এপ্রিল জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৮ মে তার দেহে এইচ১০এন৩ এভিয়ান ইনফ্লয়েঞ্জা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

তবে বিবৃতিতে ওই ব্যক্তি কীভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এনএইচসি জানায়, এইচ১০এন৩ কম সংক্রামক ও তুলনামূলক কম গুরুতর। পোলট্রি থেকে খুব সহজে বিশাল পরিমাণে এই রোগ ছড়িয়ে না পড়ার সম্ভাবনাই বেশি।

আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রস্তুত। তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে কোনও আক্রান্ত শনাক্ত হননি।

চীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বেশ কয়েকটি ধরন পাওয়া গেছে। পোল্ট্রি খাতে কর্মরতরা বিক্ষিপ্তভাবে এতে আক্রান্ত হন। ২০১৬-১৭ সালে এইচ৭এন৯ ধরনে প্রায় ৩০০ মানুষের মৃত্যুর পর বার্ড ফ্লুতে বড় আকারে মানব সংক্রমণের ঘটনা ঘটেনি।  

এনএইচসি জানায়, এর আগে বিশ্বে এইচ১০এন৩ ধরনে কোনও মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
ঢাকা ও চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা সংকেত জারি 
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী