ন্যাটোর বিরুদ্ধে অতিরঞ্জনের অভিযোগ চীনের

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ১৭:৩৪আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:৩৪
image

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো নেতারা বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের দাবি তাদের শান্তিপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চাইছেন ন্যাটো নেতারা। চীন বলছে, তাদের প্রতিরক্ষা নীতি কেবল প্রতিরক্ষারই প্রয়োজনে। আর ন্যাটো জোটকে আলোচনা উৎসাহিত করতে বেশি এনার্জি ব্যায়ের পরামর্শ দিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রথমবারের মতো ন্যাটো জোটের মূল এজেন্ডা হিসেবে উঠে এসেছে চীন। সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত এক দিনের সম্মেলনে ন্যাটো নেতারা চীনের ‘কাঠামোগত চ্যালেঞ্জ’ এর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পারমাণবিক অস্ত্র সম্প্রসারণসহ চীনা কর্মকাণ্ডে ‘আইন নির্ভর আন্তর্জাতিক শৃঙ্খলা’কে হুমকির মুখে ফেলেছে অভিযোগ তুলেছে ন্যাটো।

ন্যাটোর এসব বক্তব্যের এক প্রতিক্রিয়ায় ইউরোপীয়ান কমিশনের চীনা মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের প্রতিরক্ষা এবং সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্য ন্যায্য, যৌক্তিক, উন্মুক্ত এবং স্বচ্ছ।’ বিবৃতিতে আরও বলা হয় ন্যাটোর উচিত চীনের উন্নয়নকে যৌক্তিকভাবে দেখার। এছাড়া চীনের আইনসঙ্গত স্বার্থ ও অধিকারকে আঞ্চলিক রাজনীতির হাতিয়ার না বানানোরও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ৩০টি ইউরোপীয় এবং উত্তর আমেরিকান দেশের জোট ন্যাটো মূলত রাশিয়াকেই এতোদিন মূল হুমকি হিসেবে দেখে এসেছে। আগামী বুধবার জেনেভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই চীনকে মূল হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করলো ন্যাটো জোট।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম