দৈনিক করোনা শনাক্তের সংখ্যা আর প্রকাশ করবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৮

নতুন করে কোভিডে দৈনিক শনাক্তের সংখ্যা আর প্রকাশ না করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)-র তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত তিন বছর ধরে দৈনিক শনাক্তের সংখ্যা প্রকাশ করে আসছিল জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে আর এই তথ্য প্রকাশ করবে না তারা।

সরকারের তরফে অবশ্য শনাক্তের সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। জাতীয় স্বাস্থ্য কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, রেফারেন্স ও গবেষণার জন্য কোভিডের প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার কাছ থেকে জানা যাবে।

ব্লুমবার্গ জানিয়েছে, চীনে এক দিনে প্রায় তিন কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক চীনের স্বাস্থ্য দফতরের একজন এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যমটি। এ তথ্য সত্য হলে এটি হবে মহামারিতে এক দিনে কোনও দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক অভ্যন্তরীণ বৈঠকের কার্যবিবরণী বলছে, ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ মানুষ। যা দেশটির জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। ব্লুমবার্গকে কার্যবিবরণীর এই তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত কর্মকর্তারা।

ব্লুমবার্গ বরছে, চীনা স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে সংক্রমণের এই প্রাক্কলন করেছে তা স্পষ্ট নয়। বিশেষ করে এই মাসের শুরুর দিকে দেশটি পিসিআর পরীক্ষা বুথের নেটওয়ার্ক বন্ধ করে দেয়।

/এমপি/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ