ভয় দেখিয়ে সহস্রাধিক মুরগি মেরে ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৩:২১আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৩:২১

‘ঝি কে মেরে বৌকে শেখানো’ বাংলা ভাষার প্রচলিত একটি প্রবাদ। এরকম আরেকটি প্রবাদ প্রচলিত আছে চীনেও। প্রবাদটি হলো, ‘মুরগি মেরে বানরকে ভয় দেখানো’। অর্থগত দিক থেকে প্রবাদ দুটি একই। অর্থাৎ অপেক্ষাকৃত কম ক্ষমতাধর শত্রুকে শাস্তি দিয়ে বড় শত্রুকে ভয় দেখানো।

এই কৌশলে সব সময় যে কাজ হয় এমনটি বলা যায় না। বাস্তবে এমনটি করলে কী ঘটতে পারে, তা জানতে পেরেছেন চীনের এক ব্যক্তি।

চীনে সত্যি সত্যি ভয় দেখিয়ে মেরে ফেলার ঘটনা সামনে এসেছে। তবে বানরকে ভয় দেখাতে নয়, প্রতিবেশীকে জব্দ করতে তাদের হাজারের বেশি মুরগিকে ভয় দেখাতে গিয়ে মেরে ফেলেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে।

মুরগি মারা এই ব্যক্তির পুরো নাম প্রকাশ করা হয়নি চীনা সংবাদমাধ্যমে। ২০২২ সালের এপ্রিলে অনুমতি না নিয়ে প্রতিবেশী ঝং কয়েকটি গাছ কেটে ফেলে দেন। বিবাদের শুরুটা এখান থেকেই।

প্রতিবেশীর এমন আচরণের প্রতিশোধ নিতে গভীর রাতে ঝংয়ের মুরগির খামারে ঢুকে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। ফ্ল্যাশলাইটের সেই আলোতে ভয় পেয়ে তখন প্রায় ৫০০ মুরগি মারা যায়। এই ঘটনার কারণে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবেশী ঝংকে ৪৩৬ ডলার ক্ষতিপূরণ দিতে হয় তার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৮৩৪ টাকা।  

তবে এতে ক্ষান্ত হননি ওই ব্যক্তি। আবারও ঝং এর খামারে ঢুকে মুরগিদের ভয় দেখান তিনি। এবারে মারা যায় প্রায় ৬৪০ মুরগি। দুই ঘটনায় ১ হাজার ১৪০ মুরগি মারা যায়। এতে প্রতিবেশী ঝংয়ের ক্ষতি হয় প্রায় ২ লাখ টাকা।

বারবার একই ধরনের আচরণের জন্য তার বিরুদ্ধে মামলা করেন ঝং। মঙ্গলবার স্থানীয় আদালত তাকে এক বছরের প্রবেশনসহ ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়।

সূত্র: সিএনএন

/এটি/এএ/
সম্পর্কিত
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ