জি-২০ সম্মেলন

ভারতে যাচ্ছেন না শি, নিশ্চিত করলো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০২ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৭

ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে যোগ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

জি-২০ সম্মেলনের এবারের আয়োজক দেশ ভারত। শি জিনপিংয়ের অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরে ধোঁয়াশা তৈরি করে রেখেছিল বেইজিং। বিষয়টি আজ নিশ্চিত করেছে দেশটি। একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার অংশ না নেওয়ার বিষয়ে খবর প্রকাশ করে।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা মুখপাত্র মাও নিং বলেছেন, ‘জি-২০ একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন। চীন সবসময় এটিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সক্রিয়ভাবেই অংশ নিচ্ছে।’

তবে কী কারণে প্রেসিডেন্ট শি এই প্রথমবার জি-২০ তে যোগ দিচ্ছেন না– এমন প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। কিন্তু বিষয়টি এড়িয়ে যান তিনি।

এবারের শীর্ষ অর্থনৈতিক সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বাইডেন। তবে শি অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। রবিবার সাংবাদিকদের বাইডেন বলেন, আমি হতাশ... কিন্তু তার (শি জিনপিং) সঙ্গে আমার দেখা হতে যাচ্ছে।

কিন্তু কবে, কোথায় দেখা হবে এ নিয়ে কিছু বলেননি তিনি।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
সর্বশেষ খবর
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী