চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৬, ১৫:২৭আপডেট : ২৩ মে ২০২৬, ১৫:২৭

চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শুক্রবার কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ খনিতে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের সময় খনির মাটির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর জীবিতদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দল নিরলসভাবে সন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খনিতে কার্বন মনোক্সাইডের সতর্কতা জারির পরপরই এই বিস্ফোরণ ঘটে। কিছু সূত্রে দাবি করা হয়েছে, খনিতে গ্যাসের মাত্রা নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি ছিল। 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এবং খনির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

এই ভয়াবহ দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশজুড়ে বড় ধরনের দুর্ঘটনা রোধে তৎপরতা জোরদার করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সব অঞ্চল ও বিভাগকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। সব ধরনের ঝুঁকি ও বিপদ তদন্ত ও সংশোধন করতে হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য দুর্ঘটনাস্থল শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল। গত বছর এখানে এক বিলিয়নেরও বেশি টন কয়লা উত্তোলন করা হয়েছিল, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

/এএস/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ