রাশিয়াকে মোকাবেলায়

আধাসামরিক বাহিনীতে ৩৫ হাজার সদস্য নেবে পোল্যান্ড

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৬, ২২:৫৭আপডেট : ০৩ জুন ২০১৬, ২২:৫৭

রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর থেকে দেশটির শক্তিশালী আধাসামরিক প্রতিরক্ষা বাহিনীতে আরও ৩৫ হাজার সদস্য নিয়োগ দেবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি মাসিয়েরেভিকজ এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আধাসামরিক বাহিনীর জন্য সদস্য সংগ্রহের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যান্থনি।

তিনি জানান, দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন। বেসামরিক স্বেচ্ছাসেবীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে এ বাহিনী গড়ে তোলা হবে। ‘হাইব্রিড’ যুদ্ধ মোকাবেলায় এ বাহিনী গড়ে তোলা হচ্ছে। এ যুদ্ধের মাধ্যমেই রাশিয়া ইউক্রেনকে বিভক্ত করেছিল।

সাম্প্রতিক সময়ে বাল্টিক অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ন্যাটোও পোল্যান্ডে আরও সেনা বৃদ্ধির পরিকল্পনা করছে।  ন্যাটো অভিযোগ করছে রাশিয়ার যুদ্ধ বিমানের আক্রমণাত্মক অবস্থানের।  তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট প্রধান আন্দ্রেই কেলিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমাদের সীমান্তে ন্যাটো বাহিনীর মোতায়েন বিপজ্জনক হতে পারে।

রাশিয়া ঘোষণা দিয়েছে, পশ্চিম ও দক্ষিণ সীমান্তে আরও তিনটি সামরিক ডিবিশন পাঠাবে।  

এদিকে, আগামী সপ্তাহেই পোল্যান্ডের একটি আধাসামরিক বাহিনী ন্যাটোর সামরিক প্রশিক্ষণে অংশ নেবে। এ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে ‘আনাকোনডা ২০১৬’। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম