ক্রোয়েশিয়ায় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৬, ১৯:৩৬আপডেট : ২০ জুন ২০১৬, ১৯:৩৬

ক্রোয়েশিয়ার সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে চলমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সেপ্টেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই নির্বাচনের মাধ্যমে ক্রোয়েশিয়ার রাজনৈতিক সংকট সমাধান সম্ভবপর না-ও হতে পারে।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্র্যাবার কিটারোভিচ বলেছেন, তিনি সব দলের সুবিধামতোই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে চান। তিনি আরও বলেন, অধিকাংশ রাজনীতিবিদই গ্রীষ্মের ছুটির পর নির্বাচনের পক্ষে মত দিয়েছেন।

এর আগে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘আমি সংসদের স্পিকার জেলিকো সাস্তারকে বলেছি একটি আলোচনার জন্য তারিখ ঠিক করতে। সব দলের মধ্যে আলোচনার মাধ্যমে যত শিগগির সম্ভব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’

সেই আলোচনার ভিত্তিতেই এবার নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করবেন প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে সাংবিধানিক বাধ্যকতা রয়েছে। সংসদ ভেঙে দেওয়ার ৩০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রবিবার ভোটে সংসদে ১৫ জুলাই থেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নতুন নির্বাচনেরও পর দেশটির রাজনৈতিক সংকট সমাধান হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, প্রধান রক্ষণশীল এইচডিজেড পার্টি কিংবা প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেটরা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে আবারও ঝুলন্ত সংসদ গঠিত হবে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিই সবচেয়ে কম। এছাড়া রয়েছে ঋণের বোঝা। আগামী বছর দেশটির অর্থনীতির জন্য বেশ কঠিন সময় হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

/ইউআর/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান