মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীদের সহিংসতা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৬:১০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৬:১২

মেসেডোনিয়ার পার্লামেন্টে সহিংসতা এক আলবেনীয় বংশোদ্ভূত রাজনীতিক স্পিকার নির্বাচিত হওয়ার পর মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীরা সহিংস হামলা চালিয়েছে। বৃহস্পতিবার চালানো এ হামলায় অন্তত ১০জন এমপিসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে বিরোধীদলীয় সোশ্যাল ডেমোক্র্যাট নেতা জোরানও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের স্পিকার হিসেবে তালাত হফারিকে নির্বাচনে জোটের সিদ্ধান্তে দেশটির জাতীয়তাবাদী বিরোধী দলের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, আলবেনীয় স্পিকার নির্বাচিত হওয়ায় মেসেডোনিয়ার ঐক্য বিনষ্ট হবে।

পার্লামেন্টে হামলাকারীদের মধ্যে অন্তত ২০০ জন বিক্ষোভকারী মুখোশ পরা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মেঝেতে কাঁচের ভাঙা টুকরো ও হাঁটার পথে রক্ত দেখেনে।

পুলিশ স্টোন গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং রাজনীতিবিদদের পার্লামেন্ট ভবন থেকে বের করে নিয়ে আসে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১০ এমপি ও পুলিশ কর্মকর্তাসহ আহত ১০২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ডিসেম্বরের অসমাপ্ত নির্বাচনের পর থেকেই সংকটে আছে সাবেক এ যুগোস্লাভ প্রজাতন্ত্রের রাজনীতি । দু’বছর আগের টেলিফোনে আড়িপাতার ঘটনাকে কেন্দ্র করে মেসেডোনিয়ার রাজনৈতিক সংকট সম্প্রতি আরও ঘনীভূত হয়ে উঠেছে। মেসেডোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি ভিএমআরও দলের সমর্থকরা দেশটিতে নতুন নির্বাচনের দাবি করছে।

জায়েভ জাতিগতভাবে আলবেনীয় দলগুলোর সঙ্গে একটি জোট করলেও একটি সরকার গঠনে তার প্রচেষ্টা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট। জায়েভ জোট গঠনের প্রচেষ্টা শুরু করার পর থেকেই মেসেডোনিয়ার জাতীয়তাবাদীরা রাজপথে বিক্ষোভ করে আসছেন।

মেসেডোনিয়ায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে পার্লামেন্টে হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, মেসেডোনিয়ার মোট জনসংখ্যার চারভাগের প্রায় একভাগ হচ্ছে জাতিগত আলবেনীয়। ২০১১ সালে আলবেনীয়দের বিক্ষোভের মুখে গৃহযুদ্ধ পরিস্থিতির কাছাকাছির পৌঁছে গিয়েছিল মেসিডোনিয়া।

/এসএ/এএ/

 

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান