ম্যাক্রোঁর সঙ্গে বিরোধে পদত্যাগ করলেন ফ্রান্সের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ২০:২৩আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২০:২৫

ম্যাক্রোঁর সঙ্গে বিরোধে পদত্যাগ করলেন ফ্রান্সের সেনাপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল পিয়েরে দো ভিলিয়ে। বুধবার তিনি পদত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেনারেল পিয়েরে দো ভিলিয়ে (৬১) এক বিবৃতিতে বলেন, ‘আমি মনে করি ফ্রান্স ও ফরাসী জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যে ধরনের সেনাবাহিনী প্রয়োজন আমি সেই ধরনের সেনাবাহিনী পরিচালনায় সক্ষম নই।’

সরকারের প্রতিরক্ষা ব্যয় সংকোচনের প্রতিবাদ করায় প্রকাশ্যে  ম্যাক্রোঁ তাকে তিরস্কার করেছেন সম্প্রতি। এরপরই পদত্যাগের ঘোষণা দিলেন ফরাসী সেনাপ্রধান। গত সপ্তাহে ফ্রান্স ঘোষণা দেয় প্রতিরক্ষা ব্যয় কমিয়ে দেওয়ার। যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বরাদ্দের চেয়ে কম।

ম্যাক্রোঁ জানিয়েছিলেন, এ বিষয়ে সেনাবাহিনীর কোনও ভিন্নমত তিনি সহ্য করবেন না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া ভাষণে তিনি বলেন, এধরনের বিষয় নিয়ে প্রকাশ্যে বিতর্ক করা ঠিক না।

পরে তিনি এক সাক্ষাৎকারে জানান, যদি সেনাপ্রধান ও প্রেসিডেন্টের মধ্যে কোনও বিষয়ে দ্বিমত সৃষ্টি হয় তাহলে সেনাপ্রধানকে চলে যেতে হবে।

তবে ম্যাক্রোঁ জানান, যতদিন পর্যন্ত সেনাপ্রধান চেইন অব কমান্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন ততদিন পূর্ণ আস্থা থাকবে।

শুক্রবার তাদের মধ্যকার দ্বিমত নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পদত্যাগ করলেন সেনাপ্রধান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম