বার্সেলোনা হামলায় প্রভাবিত হবে কাতালানদের স্বাধীনতা?

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ২৩:২১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২৩:২৩

স্বাধীনতার পক্ষে কাতালানদের একটি মিছিল বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলা কাতালানদের স্বাধীনতায় কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মাদ্রিদকেন্দ্রিক স্পেনের রাজা ও প্রধানমন্ত্রী বার্সেলোনায় নিহতদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হওয়ার পর কাতালানদের স্বাধীনতার দাবি ঝিমিয়ে পড়তে পারে ধারণা করলেও বিশেষজ্ঞরা এমন ভাবছেন না। তাদের মতে, এমন হামলার পর রাজা ও প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়া ছিল আনুষ্ঠানিকতা। এতে কাতালানদের স্বাধীনতার দাবিতে কোনও প্রভাব পড়বে না।

কাতালানদের স্বাধীনতার পক্ষে গণভোটের মাত্র দুই মাস আগে বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলাটি ঘটেছে। পর্যটকদের পদচারণামুখর লাস রামব্লাস এলাকায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে হত্যা করা হয়েছে ১৩ জনকে।  

রাজা ফেলিপ ও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় বার্সেলোনায় নিহতদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কাতালান প্রেসিডেন্ট কার্লস ও বার্সেলোনার মেয়রও ছিলেন অনুষ্ঠানে।

মালাগা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ম্যানুয়েল আরিয়াস-মালদোনাডো বলেন, এমন ঘটনার পর রাজা ও প্রধানমন্ত্রী না এসে মাদ্রিদে বসে থাকতে পারেন না। তাদেরকে আসতেই হতো।

সেন্ট্রাল ইউনিভার্সিট অব কাতালানের সাংবাদিকতা ও যোগাযোগের অধ্যাপক এবং কাতালানদের স্বাধীনতার আন্দোলনের কর্মী আদ্রিয়া আলসিনা লিয়াল বলেন, যেখান থেকেই সংহতি ও সহমর্মিতা এসেছে আমরা তা গ্রহণ করেছি। তাদের আসা ছিল স্বাভাবিক। এতে রাজনৈতিক সঠিকতা ও সৌজন্যতা প্রকাশ পেয়েছে। এর বেশি কোনও গুরুত্ব নেই আমার কাছে।

অধ্যাপক মালদোনাডো আরও বলেন, পরিস্থিতির কারণে রাজোয় ও কার্লসের  দেখা হয়েছে। অনিচ্ছাকৃত হলেও ঐক্যের কিছু উদ্দেশ্য থাকতে পারে। কাতালান প্রেসিডেন্ট তার ভাষণে নিজের চরিত্র ধরে রেখেছেন আর রাজোয় সহযোগিতার আশ্বাস দিলেও বড় চ্যালেঞ্জ রেখে যাচ্ছেন।

রবিবারের পরই কাতালান ও মাদ্রিদের এই সহাবস্থান ভেঙে পড়তে পারে। কারণ রবিবার কাতালানদের সরকারিভাবে তিনদিন শোক পালন শেষ হয়ে যাবে। হামলার পর গণভোটের প্রচারণা স্থগিত রাখা হয়েছিল। শুধু কাতালানদের পতাকা কয়েকটি দোকানে দেখা গেছে।

তবে স্বাধীনতাপন্থীরা দাবি করেছেন, স্পেনের সবচেয়ে বড় দৈনিক পত্রিকাটি হামলার ঘটনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। উদাহরণ হিসেবে তারা তুলে ধরছেন এল পেইস দৈনিকের সম্পাদকীয়। যেখানে বলা হয়েছে, এ ধরনের হামলার স্বাধীনতার চিন্তা বাদ দিয়ে কাতালানদের বাস্তবতা মেনে নেওয়া উচিত।

বিশ্লেষকরা ধারণা করছেন, শোক পালন শেষ হলেই সামাজিক মাধ্যমে কাতালানদের সঙ্গে মাদ্রিদের লড়াই শুরু হবে। কারণ অনেক কাতালান মনে করছেন, এই হামলার ঘটনায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এতে করে কাতালানরা স্বাধীনতার জন্য প্রস্তুত বলেই প্রতীয়মান হচ্ছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম