কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ২২:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২২:৪৪

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহীতার মামলা দায়ের করা হচ্ছে। সোমবার স্পেনের অ্যাটর্নি জেনারেল বলেছেন, বরখাস্ত হওয়া কাতালান সরকার ও ভেঙে দেওয়া কাতালান পার্লামেন্টের নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা করা হচ্ছে।

কার্লেস পুইজমেন্ট

কাতালান সরকার পার্লামেন্টে একতরফাভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার কয়েকদিন পর কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা একথা জানালেন। সংক্ষিপ্ত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল হোসে মানুয়েল মাজা বলেন, তাদের অসাংবিধানিক তৎপরতার কারণে প্রাতিষ্ঠানিক কিছু সংকটের তৈরি হয়েছে।

এদিকে মাদ্রিদ সোমবার থেকে কাতালানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সরাসরি নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। স্পেনের কেন্দ্রীয় সরকার এখন স্পষ্টতই কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে। কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইজমেন্ট  এখন কার্যত নামেই তার পদে আছেন। স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রী সোরায়া সেয়াঞ্জ দে সান্তামারিয়া সে দায়িত্ব নিয়েছেন।

পুইজমেন্ট ও তার সরকার এখন বরখাস্ত হলেও তারা বলছেন কিছুই পরিবর্তন হয়নি। তারা কেন্দ্রীয় সরকাররে কর্মকান্ডকে অভ্যুত্থান বলে আখ্যায়িত করছেন। বরখাস্ত হওয়া কাতালান মন্ত্রীরা কতজন অফিস করতে আসবেন তাও স্পষ্ট নয়।

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী রিপাবলিকান লেফটের একজন নেতা এবং ইউরোপিয়ান পার্লামেন্টের এমপি এ্যালফ্রেড বশ জানান, তিনি মনে করেন পুইজমেন্ট  অফিসে আসবেন। তিনি বলেন,  আমি নিশ্চিত যে কাতালোনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট  কাজে আসবেন। কারণ এটাই তার কাজ । তাকে সরাসরি কাতালান পার্লামেন্ট নির্বাচিত করেছে, যা গণতান্ত্রিক নির্বাচনের ফল। তাকে এ দেশের নেতৃত্ব দেওয়া হয়েছে। তাকে এটা করতে হবে, তিনি সে দায়িত্ব ত্যাগ করতে পারেন না।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুইজমেন্টকে হয়তো আটক করা হতে পারে। কাতালানের স্থানীয় পুলিশ ইতিমধ্যেই কেন্ত্রীয় সরকারের নির্দেশ মেনে পুলিশ স্টেশনগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলেছে।  

কাতালান স্বাধীনতার বিরোধী সোশালিস্ট সিভিল কাতালানর নেতা হুয়ান আরজা বলছেন স্বাধীন কাতালোনিয়ার কার্যত কোন অস্তিত্ব নেই। তিনি বলেন,  এখানে সবাই কাজ করছে, সবকিছু স্বাভাবিক। আমার মনে হয় জাতীয়তাবাদীদের এখন ভাবতে হবে যে তারা ভবিষ্যতে কি করবে। কারণ সামনে নতুন নির্বাচন আসছে। কাতালান প্রজাতন্ত্রর অস্তিত্ত্ব এখন শুধু জাতীয়তাবাদীদের কল্পনায়। দুনিয়ার বাকি লোকেদের কাছে এর কোন অস্তিত্ত্ব নেই।

উল্লেখ্য, শুক্রবার (২৭ অক্টোবর) কাতালোনিয়ায় স্বাধীনতা ঘোষণা করার পক্ষে আঞ্চলিক পার্লামেন্টের রায় আসে। এর পর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং কাতালান নেতা পুজদেমনকে বরখাস্ত করেন। একই সঙ্গে ডিসেম্বরে আগাম আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী। এরইমধ্যে কাতালোনিয়ার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে মাদ্রিদ সরকার। স্প্যানিশ আইন লঙ্ঘন করার দায়ে পুজদেমন ও অন্য কাতালান কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্পেনের প্রধান প্রসিকিউটর।  তবে পুজদেমন বলেছেন তাকে ক্ষমতা থেকে অপসারণের যে নির্দেশ মাদ্রিদ সরকার দিয়েছে তা তিনি মানেন না। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের