‘২০৩০ সালের মধ্যে রোবটের কাছে চাকরি হারাবে ৮০ কোটি মানুষ’

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ২০:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ২০:১০

রোবটের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৮০ কোটি মানুষ চাকরি হারাবে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিন্সে গ্লোবাল ইনস্টিটিউট পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

‘২০৩০ সালের মধ্যে রোবটের কাছে চাকরি হারাবে ৮০ কোটি মানুষ’

৪৬টি দেশে ৮০০টি বিভিন্ন ধরনের পেশার লোকজনের ওপর পরিচালিত এ গবেষণায় দাবি করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট শ্রমশক্তির এক-পঞ্চমাংশ রোবটের কারণে প্রভাবিত হবে। সবচেয়ে বেশি প্রভাবিত হবে মেশিন অপারেটর ও খাদ্যকর্মীরা।

প্রতিবেদন অনুসারে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশগুলোর এক-তৃতীয়াংশকে নতুন চাকরি খুঁজতে হবে। তবে যেসব দরিদ্র দেশ রোবট অটোমেশনে বিনিয়োগ বেশি করতে পারবে না সেই দেশগুলো খুব বেশি প্রভাবিত হবে না। গবেষকের মতে, রোবট অটোমেশনের কারণে ভারতে মাত্র ৯ শতাংশ লোক চাকরি হারাবে।

রোবটের কারণে মর্টগেজ ব্রোকার, প্যারালিগ্যাল, অ্যাকাউনটেন্ট ও ব্যাংকের অফিস কর্মীরাও ঝুঁকির মধ্যে রয়েছে। তবে নিম্ন মজুরির যেমন- মালি, রাজমিস্ত্রিদের উপর প্রভাব পড়বে সবচেয়ে কম।

উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার গুরুত্ব বাড়বে কারণ কম শিক্ষার চাকরির সংখ্যা কমে আসবে।

গবেষণায় বলা হয়েছে, ২০৩০ সালের যুক্তরাষ্ট্রেই ৩৯-৭০ মিলিয়ন মানুষ চাকরি হারাবে। তবে এর মধ্যে অন্তত ২০ মিলিয়ন মানুষ অন্য চাকরি বা খাতে স্থানান্তর হতে পারবে সহজেই।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম