হোমওয়ার্ক না করায় ফ্রান্সে ৯ বছর বয়সী শিশুকে হত্যা

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৮, ০০:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০২:২৬
image

স্কুলের হোমওয়ার্ক না করায় ফ্রান্সের একটি পরিবারের সদস্যরা নয় বছর বয়সী শিশুকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনা যখন ঘটে তখন ছেলেটির বড় ভাই, বোন ও এক সৎ বোন উপস্থিত ছিল। শিশুটির মা ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও ছেলেকে বেধড়ক মার দেওয়ার বিষয়টি তার অজানা ছিল না। ফলে ভাই–বোনদের সঙ্গে পুলিশ তাকেও গ্রেফতার করেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘটনা এমন এক সময় ঘটল যখন স্কুলে সহিংসতা মুক্তভাবে পাঠদান নিশ্চিত ও পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক নিপীড়ন বন্ধে ফ্রান্সের সংসদ আইন পাসের কথা ভাবছে। হোমওয়ার্ক না করায় ফ্রান্সে ৯ বছর বয়সী শিশুকে হত্যা

গত রবিবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী শিশুটি মৃত্যুবরণ করে। প্রতিবেশীরা তার পরিবারকে সহানুভূতিও জানান। কিন্তু সমস্যা দেখা দেয় ময়নাতদন্তের প্রতিবেদনে। কারণ ছেলেটির বাবা-মা ছেলের মৃত্যুর বিষয়ে যা জানিয়েছিল, তার সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের মিল ছিল না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বের হয়ে আসে, তাকে পরিবারের সদস্যরাই পিটিয়ে মেরে ফেলেছে হোমওয়ার্ক না করায়।

সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্ট অ্যাটাক হলেও সে আসলে মারা গেছে মারের কারণে। তার শরীরে, বিশেষ করে পায়ে কালশিটে পড়ে গিয়েছিল। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, তাকে ভোতা বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, তার মা ব্যবসার কাজে বাইরে থাকলেও মারধরের বিষয়টি জানত এবং হোমওয়ার্ক না করায় মার দেওয়া সমর্থন করত।

যদিও সংশ্লিষ্টদের ধারণা, তার ১৯ বছর বয়সী ভাই-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ পরিবারের চার সদস্যকেই গ্রেফতার করেছে বৃহস্পতিবার।

/এএমএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের