ইতালিতে ‘জরুরি অবস্থা’ আইন অমান্য করায় ৯ বাংলাদেশি আটক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১৬ মার্চ ২০২০, ২১:০২আপডেট : ১৭ মার্চ ২০২০, ১২:৫৩

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ইতালিতে জারি করা জরুরি অবস্থা (রেড জোন) আইন অমান্য করায় ৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইতালির নাপোলির সান জুসেপ্পে ভেসুভিয়ানো এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় পুলিশ।

ইতালিতে ‘জরুরি অবস্থা’ আইন অমান্য করায় ৯ বাংলাদেশি আটক

ইউরোপের মধ্যে ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭। এরমধ্যে এক হাজার ৮০৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে দুই হাজার ৩৩৫ জন।

করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যে পুরো ইতালিকে রেড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশটির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এরপরও যারা অকারণে বাইরে বেরোচ্ছেন তাদের জরিমানা গুনতে হচ্ছে, পড়তে হচ্ছে শাস্তির মুখেও।

রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে সফরের সুযোগ রয়েছে।

স্থানীয় পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃত বাংলাদেশিরা খাদ্যসামগ্রী ক্রয় কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়ার কোনও প্রমাণ পুলিশকে দেখাতে পারেননি।

‘রেড জোন’র আওতায় সরকারি নির্দেশনা অনুসারে, এই পরিস্থিতিতে নির্দিষ্ট কারণ চিহ্নিত একটি অনুমতিপত্রে নির্দিষ্ট স্থানে বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু আটক বাংলাদেশিরা এই নিয়ম মেনে চলেননি।

এছাড়া একজনের কাছ থেকে অপরজনের ১ মিটার দূরত্ব বজায় রাখতে ইতালির সরকারের নির্দেশনা থাকলেও তারা তা মানেননি। ফলে ইতালির আইনে পুলিশ ৬৫০ ধারায় ৯ জন বাংলাদেশিকে আটক এবং সরকারি আইন লঙ্ঘন করায় সংশ্লিষ্ট আইনে জনপ্রতি ২০৬ ইউরো জরিমানা করেছে।

পরে করোনা সন্দেহে যাচাইকরণের জন্য তাদের দুই সপ্তাহের জন্য হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম