স্পেনে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২০, ২২:৫৪আপডেট : ২০ মার্চ ২০২০, ২৩:১৪

স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পর্যন্ত স্পেনে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০২ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮৮ জনে। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১ হাজার ১৪১ জন। স্পেনের সংবাদমাধ্যম এল পাইস এখবর জানিয়েছে।

স্পেনে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সতর্কতাবিষয়ক সমন্বয়কারী ফার্নান্দো সিমন বলেন, বৃহস্পতিবার চেয়ে আক্রান্তের সংখ্যার হার ১৬.৫ শতাংশ কম।
সরকারি তথ্যের চেয়ে জরিপ পর্যালোচনা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে মৃতের সংখ্যা বেশি উল্লেখ করা হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৪১ এবং আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন।

শনিবার রাত থেকেই স্পেন সর্বাত্মক লকডাউন জারি করা হয়েছে। সড়কগুলোতে শুধু একা বের হওয়া যাচ্ছে জরুরি কাজের জন্য। বিশেষ করে খাবার কেনা ও ফার্মেসিতে যাওয়ার জন্য।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ৫৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৯২২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক চীনের বাইরে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান