ইতালিতে কমছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
০৫ এপ্রিল ২০২০, ২৩:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২৩:১০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে। রবিবার (৫ এপ্রিল) দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৫ জনের। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১৯ জন। আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যাও কমেছে। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লিও তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতালিতে কমছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

শনিবার ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮০৫ জন এবং মৃত্যু হয়েছিল ৬৮১ জনের।
বোরেল্লিও জানান, ইতালিতে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন। রবিবার দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৫ জন।
ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্সকর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।
করোনার বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম