আক্রান্ত ডাক্তারদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ২৩:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২৩:৪৫

বেলজিয়ামের লিজ শহরে করোনায় আক্রান্ত ডাক্তারদের চিকিৎসাসেবা প্রদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আক্রান্ত ডাক্তারদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ

ইউরোপীয় ইউনিয়নের রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে নতুন আক্রান্তের ‘সুনামি’ হতে পারে।  বার ও রেস্তোরাঁ এক মাসের বন্ধ রাখার নির্দেশ জারি রয়েছে, জারি আছে রাতের কারফিউ। স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভান্ডেনব্রুচকে বলেছেন, প্রকৃতপক্ষে আমরা সুনামির খুব কাছাকাছি রয়েছি। এমন পরিস্থিতিতে ডাক্তারদের এই নির্দেশ দেওয়া হলো।

খবরে বলা হয়েছে, করোনায় শহরটির এক-চতুর্থাংশ স্বাস্থ্যকর্মী আক্রান্ত। গত সপ্তাহ থেকে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতি ১০টি হাসপাতালের করোনায় আক্রান্ত কর্মী ও ডাক্তারদের মধ্যে যাদের কোনও উপসর্গ নেই তাদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

বেলজিয়ান অ্যাসোসিয়েশন অব মেডিক্যাল ইউনিয়নের প্রধান বিবিসিকে বলেছেন, কয়েকদিনের মধ্যে হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে হলে তাদের এছাড়া কোনও বিকল্প নেই। ড. ফিলিপ ডেভোস স্বীকার করেছেন, এমন সিদ্ধান্তে রোগীদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহরটিতে প্রতি তিনটি পরীক্ষায় একজন আক্রান্ত শনাক্ত হচ্ছেন। হাসপাতালগুলো রোগীদের অন্যত্র পাঠাচ্ছে এবং জরুরি এমন রোগীদের সেবাপ্রদান বন্ধ রাখা হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান