অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে করোনা টিকার চুক্তি প্রকাশ করলো ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ২০:৫৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২০:৫৭
image

করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নিয়ে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করেছে ইউরোপীয়ান কমিশন। গত আগস্টে চুক্তিটি স্বাক্ষর হয়। তবে ইউরোপীয় ব্লকটির অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করছে না প্রতিষ্ঠানটি। আর অভিযোগ অস্বীকার করছে প্রতিষ্ঠানটি। এনিয়ে বিরোধের জেরে শুক্রবার চুক্তিটি জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা জানায়, ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম ভ্যাকসিন সরবরাহ করবে তারা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে আট কোটি ডোজ টিকা সরবরাহের কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির ফলে এখন আপাতত তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার দাবি বেলজিয়াম ও নেদারল্যান্ডসের দুইটি প্লান্টে উৎপাদন বিঘ্নিত হওয়ায় তাদের সরবরাহে বিলম্ব হচ্ছে। তবে চুক্তির প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে জনসমক্ষে তা প্রকাশ করে দিয়েছে ইউরোপীয় কমিশন। স্পর্শকাতর বিবেচনায় চুক্তির বেশ কিছু অংশ ঢেকে দেওয়া হয়েছে।

জোট ভুক্ত কয়েকটি দেশে ভ্যাকসিন বিতরণের ধীর গতি নিয়ে প্রচণ্ড চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন।  ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিনটিরও উৎপাদন জনিত কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের