ভীমরুল ঠেকাতে পতঙ্গ নিচ্ছে নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭
image

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ভীমরুল থাকা দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। তবে এবার সেগুলোকে নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে দেশটি। ইউরোপ থেকে দুইটি পতঙ্গ নিতে চাইছে তারা। এজন্য ইতোমধ্যে দেশটির পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ (ইপিএ) হোভার মাছি ও ওয়াসপ-নেস্ট বিটল নামের দুইটি পতঙ্গকে সবুজ সংকেত দিয়েছে। এসব পতঙ্গগুলো ভীমরুলের বাসাকে লক্ষ্যবস্তু বানিয়ে তা নিয়ন্ত্রণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিউ জিল্যান্ডের দক্ষিণাঞ্চল জুড়ে ভীমরুলের প্রাদুর্ভাব বেড়েছে। ১৯৪০এর দশকে নিউ জিল্যান্ডে আসে জার্মান ভীমরুল। এছাড়া ১৯৭০ এর দশকে সাধারণ ভীমরুলও পৌঁছায়। কিন্তু বর্তমানে এগুলো ব্যাপক পরিমাণে বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

দক্ষিণ দ্বীপের তাসমান জেলা কাউন্সিল হোভার মাছি এবং ভীমরুল নিয়ন্ত্রক বিটল পোকা মোতায়েনের অনুমতি চেয়ে আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে, সেখানকার প্রতি হেক্টরে গড়ে ৩০টি করে ভীমরুলের বাসা রয়েছে। দুনিয়ার মধ্যে এটাই ভীমরুলের সবচেয়ে ঘনবসতি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভীমরুলের আধিক্যের কারণে বিঘ্নিত হচ্ছে স্থানীয় বাস্তুতন্ত্র। এসব ভীমরুল মৌমাছিসহ অন্যান্য উপকারী পতঙ্গ মেরে ফেলছে। এর কারণে প্রতিবছর দেশটির ১৩ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।

নিউ জিল্যান্ডের পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ বলছে, ভীমরুল নিয়ন্ত্রণে নিরাপদ বিবেচনায় ইউরোপ থেকে দুটি পতঙ্গ আনা হচ্ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে পতঙ্গ দুটি কেবলমাত্র ভীমরুলকে আক্রমণ করে থাকে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান