যুক্তরাজ্যে ভ্যাকসিন রফতানি বন্ধের ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২১, ২৩:৫৬আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:৫৬
image

যুক্তরাজ্যে ভ্যাকসিন রফতানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দেয়ার লায়েন। টিকাদান কর্মসূচি নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে বিরোধের জের ধরে এই ইঙ্গিত দেন তিনি। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে যুক্তরাজ্য। ইইউ-এর কাছে এর ব্যাখ্যা দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট বলেন, টিকাদান কর্মসূচিতে গতি আনার চেষ্টায় রয়েছে ইউরোপ। এমন প্রেক্ষাপটে যেসব দেশ টিকা বিনিময় করছে না (কেবল আমদানি করছে, নিজেদের টিকা রফতানি করছে না), কিংবা ইতোমধ্যেই যারা নিজেদের দেশে উচ্চহারে টিকা দিতে সমর্থ হয়েছে, সেসব দেশে টিকা রফতানি বন্ধ করে দেওয়া হতে পারে।

ব্রাসেলসে সাংবাদিকদের উরসুলা ফন দেয়ার লায়েন বলেন, ‘আমরা হিসেব করে দেখেছি যে গত ছয় সপ্তাহে যুক্তরাজ্যে এক কোটি ডোজ টিকা রফতানি করা হয়েছে।‘ তিনি বলেন, যুক্তরাজ্য অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করছে।  অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যের দুটি স্থান থেকে ইইউতে টিকা রফতানির কথা রয়েছে।

‘ভ্যাকসিন বিনিময়ের ব্যাপারে আমরা খোলাখুলি অবস্থান নিতে চাই। পরিস্থিতি যদি না বদলায়, তখন আমাদের বিবেচনা করতে হবে ভ্যাকসিন উৎপাদনকারী অন্য কোন দেশগুলো স্পষ্ট ও স্বচ্ছ অবস্থান নিতে চায়।‘ লিয়েন বলেন, ভ্যাকসিন উৎপাদন করা অনেক দেশেই আমরা টিকা রফতানি করছি। আর আমরা মনে করি এটা একটা স্বচ্ছতার আমন্ত্রণ, আর আমরা আশা করছি সেসব উৎপাদক দেশ থেকেও কিছু ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নে ফিরে আসবে।‘

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন, ‘আমি মনে করি এর কিছু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে কারণ দুনিয়া দেখছে… সত্যি করে বলি, আমি বিস্মিত যে আমাদের এসব নিয়ে কথা বলতে হচ্ছে।‘

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম