অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ২৩:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৪৯
image

প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করতে না পারায় সুইডিশ ওষুধ প্রস্তুকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের এক কর্মকর্তা জানিয়েছেন ব্রাসেলসে মামলার প্রস্তুতি চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করে অ্যাস্ট্রাজেনেকা। সে অনুযায়ী এপ্রিল-জুন কোয়ার্টারেই তাদের ১৮ কোটি ডোজ দেওয়ার কথা। তবে কোম্পানিটি জানায়, ইইউকে দেওয়া প্রতিশ্রুতির এক তৃতীয়াংশ টিকা সরবরাহ করা হবে।

চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় ইউরোপে টিকাদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইইউ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোতে প্রথম অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনের মামলার প্রস্তুতির খবর আসে। পরে এই খবর নিশ্চিত করেন ব্রাসেলসের এক কর্মকর্তা।

বুধবার ইইউ কূটনীতিকদের এক বৈঠকে মামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বেশিরভাগ সদস্য দেশই মামলার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে জোটের অন্যতম বড় দুই দেশ জার্মানি ও ফ্রান্স বিষয়টি নিয়ে চিন্তা করতে আরও সময় চেয়েছে।

ইউরোপিয়ান কমিশনের এক মুখপাত্র ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, বিষয়টা হচ্ছে, আমরা কোম্পানিটির দেওয়া আগের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ডোজ পাওয়া নিশ্চিতের চেষ্টা করছি। এ জন্য সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে আমরা সব বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।‘

তবে মামলার প্রস্তুতি নিয়ে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র। ইউরোপীয় কমিশন এবং সদস্য দেশগুলোর সঙ্গে নিয়মিতভাবে আলোচনা চলছে বলেও জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম