বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২১, ১৭:১৫আপডেট : ৩০ মে ২০২১, ১৭:১৫

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২১ জুন পর্যন্ত। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কা থেকেও ইতালিতে প্রবেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রবিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রবার্তো স্পারাঞ্জা এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইতালির নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এপ্রিলের শেষ দিকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রবিবারই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

ভারতে গত বছর করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (বি.১.৬১৭) শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টকে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সরকারিভাবে বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলে এই ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এছাড়া অনানুষ্ঠানিক সূত্রে আরও সাতটি অঞ্চলে শনাক্ত হয়েছে। ফলে ভ্যারিয়েন্টটি অন্তত ৬০টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হান্স ক্লুগে জানান, ভারতীয়সহ বেশি সংক্রামক করোনার নতুন ভ্যারিয়েন্টগুলো এখন তার প্রধান উদ্বেগের বিষয়।

তিনি বলেন, আমরা জানি যে ব্রিটিশ ভ্যারিয়েন্টের তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক। ব্রিটিশ ভ্যারিয়েন্ট আগেরগুলোর চেয়ে বেশি সংক্রামক ছিল।

 

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান