কুকুর নিয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার ব্যাখ্যা দিলেন পুতিন

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১৯:২৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৯:৩০

২০০৭ সালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গের এক সংবাদ সম্মেলনে কুকুর নিয়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি জার্মান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানিয়েছেন, নয় বছর আগের ওই বৈঠকে তিনি মের্কেলকে কুকুরের ভয় দেখাতে চাননি।

কুকুর নিয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার ব্যাখ্যা দিলেন পুতিন

সোমবার পুতিনের ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এতে পুতিন বলেন, ‘আমি তার জন্য মজার কিছু করতে চেয়েছিলাম। তবে যখন জেনেছি, তিনি কুকুর ভয় পান, তখন আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’

২০০৭ সালের জানুয়ারিতে রুশ প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন বাসভবনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় কোনি নামের নিজের পোষা ল্যাব্রাডর প্রজাতির একটি কুকুরকে সেখানে নিয়ে যান রুশ নেতা। আর এতে বিব্রতকর অবস্থায় পড়েন জার্মান চ্যান্সেলর।

পুতিন মের্কেলকে ভয় দেখাতে চেয়েছেন বলে ঘটনাটি তখন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।

ওই বৈঠকের ছবিতে দেখা যায়, কুকুরটি যখন মেরকেলের কাছে বারবার ঘুরছিল তখন তিনি অস্বস্তিবোধ করছিলেন। তবে এমন দৃশ্যে পুতিনকে বরং হাসতে দেখা যায়।

কুকুর নিয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার ব্যাখ্যা দিলেন পুতিন

১৯৯৫ সালে একবার কুকুরের আক্রমণের শিকার হয়েছিলেন জার্মান চ্যান্সেলর। মূলত এরপর থেকেই তিনি কুকুরকে বেশ ভয় পান।

২০১৪ সালে পুতিনের ওই কুকুরের বিষয়ে বিষয়ে মুখ খোলেন মের্কেল। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনকে তিনি বলেন, “তিনি এটা কেন করেছেন-সেটা আমি বুঝতে পেরেছি। তিনি নিজেকে একজন পুরুষ প্রমাণ করতে চেয়েছেন। তিনি নিজের দুর্বলতা নিয়ে ভীত ছিলেন। রাশিয়ার কিছুই নেই। না আছে সফল রাজনীতি, না আছে অর্থনীতি।”

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম